ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
তিনদিন ধরে গভীর কুয়ায় পড়ে আছে শিশুটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 October, 2019, 10:54 PM

তিনদিন ধরে গভীর কুয়ায় পড়ে আছে শিশুটি

তিনদিন ধরে গভীর কুয়ায় পড়ে আছে শিশুটি

তিনদিন পার হয়ে গেলেও কুয়া থেকে উদ্ধার করা সম্ভব হয়নি তামিলনাড়ুর তিনবছর বয়সী শিশু সুজিত উইলসনকে। গত শুক্রবার বাড়ির সামনে খেলা করতে করতে গভীর একটি পরিত্যাক্ত কুয়ায় পড়ে যায় সে। এরপর এতটা সময় পেরিয়ে গেলেও সুজিতকে তুলে আনতে পারেননি উদ্ধারকারী।

শিশু সুজিত প্রথমে ২৬ ফুট গভীরে আটকে থাকলেও সোমবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত ৭০ ফুট গভীরে চলে গেছে সে।

প্রথম দিকে শিশুটিকে উদ্ধারের জন্য কুয়োর পাশে একটি গর্ত খোঁড়ার কাজ শুরু করলেও কয়েকফুট নিচে পাথর পাওয়ায় সেখানে আর গর্ত করা সম্ভব হয়নি। এরপর আরেকটি গর্ত খোঁড়া হয়েছে। কিন্তু তাতেও শিশু উদ্ধারে সফলতা মেলেনি।

এদিকে শিশুটিকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এনডিআরএফ কর্মীরা। কিন্তু, এখনও পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

এদিকে তামিলনাডুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়াভাস্কর বলছেন, উদ্ধার কাজ শেষ পর্যায়ে রয়েছে।

তিনি জানান, কুয়োর মধ্যে ছোট্ট ওই ছেলেটি অজ্ঞান হয়ে গেছে। কিন্ত, এখনও তার শ্বাসপ্রশ্বাস চলছে। তবে, যতক্ষণ পর্যন্ত না শিশুটিকে উদ্ধার করা যাচ্ছে ততক্ষণ শান্তি পাচ্ছেন না ত্রিচির বাসিন্দারা। আশঙ্কা বুকে নিয়েও ছেলেটির সুস্থ থাকার প্রার্থনা জানাচ্ছেন তামিলনাড়ু-সহ পুরো ভারতের মানুষ।

এ বিষয়ে তামিলনাড়ুর মুখ্যসচিব (রাজস্ব ও বিপর্যয়) জে রাধাকৃষ্ণণ জানান, শিশুটিকে উদ্ধারের জন্য সব ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। ওএনজিসি কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনাস্থলের মাটি খোঁড়ার জন্য ইতিমধ্যেই দুটি রিগ কেনা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status