ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
নুসরাত হত্যা: ফাঁসির আসামি মণির স্বামীর আবেগঘন স্ট্যাটাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 October, 2019, 10:33 PM

নুসরাত হত্যা: ফাঁসির আসামি মণির স্বামীর আবেগঘন স্ট্যাটাস

নুসরাত হত্যা: ফাঁসির আসামি মণির স্বামীর আবেগঘন স্ট্যাটাস

ফেনীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডা দেশপ্রাপ্ত ১৬ আসামির একজন তার সহপাঠী কামরুন নাহার মণি।

কারাবন্দি মণি গত ২১ সেপ্টেম্বর একটি কন্যা সন্তান জন্ম দেন। রায় ঘোষণার দিন সকালে এক মাসের সেই কন্যা সন্তানকে কোলে নিয়েই তিনি আদালতে আসেন। দণ্ড পাওয়ার পর এজলাস থেকে বের হওয়ার সময় বাচ্চা ছিল কারারক্ষীর কোলে।

পরদিন মণির স্বামী রাশেদ খান রাজু তার ব্যক্তিগত ফেসবুক আই’ডিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দেন। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

অধ্যক্ষের যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের সাত মাসের মাথায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদ গত বৃহস্পতিবার ১৬ জন আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানার রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী এম শাহজানান সাজু জানান, নুসরাত হত্যা (কিলিং মিশনে ৫ জনের একজন) মামলার অন্যতম আসামি কামরুন নাহার মনিকে গত ১৬ই এপ্রিল বাড়ি থেকে গ্রেপ্তার করে পিবিআই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status