ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দিব- কাউন্সিলর আফসার উদ্দিন খান
খালেদ সুজন
প্রকাশ: Monday, 28 October, 2019, 10:26 PM

দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দিব- কাউন্সিলর আফসার উদ্দিন খান

দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দিব- কাউন্সিলর আফসার উদ্দিন খান

ডিএনসিসির আসন্ন নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার চালনো হচ্ছে বলে দাবী ওয়ার্ড কাউন্সিলর আফসার খানের।  দৈনিক নতুন সময়ের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমার বিরুদ্ধে সকল আনীত অভিযোগ ভিত্তিহীন। এর কোন সত্যতা পাওয়া যাবে না। একটা কুচক্রী মহল আমার বিপক্ষে এসব মিথ্যা অভিযোগ দাখিল করে জনগনের কাছে আমার সুনাম নষ্ট করে ফায়দা হাসিল করতে চাচ্ছে। তারা বিভিন্ন ভাবে সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্ঠা করে আসছে।  তার বিরুদ্ধে আনীত অভিযোগ সর্ম্পকে তিনি বলেন, বিগত দশ বছরের ভিতরে আমার নামে পরিবারের অর্জিত সম্পদ ছাড়া কিছু নেই ।  ৩টি ক্যাসিনোর সাথে আমার কোন সম্পর্ক নাই, ক্যাসিনো আছে কিনা তাও আমার জানা নাই।  আমি নামাজ পড়ি সৎ পথে নিজেকে পরিচালিত করি আমি কখোনো অন্যায় ভাবে কারর ক্ষতি করিনি ।  সবসময় সাধারন মানুষের সাথে মিশে কাজ করে গেছি আমার ওয়ার্ডের প্রত্যকে আমাকে প্রত্যক্ষ ও পরেক্ষ ভাবে চিনে জানে এই এলাকার প্রতিটি মানুষ আমাকে ভালবাসে আমি ও আমার পরিবার সারাজীবন আওয়ামীলিগের কর্মী হিসাবে কাজ করেছি ও করব।  এছাড়া ১০ কোটি টাকার ব্যায়ে খন্দকার সিএনজি ফিলিং স্টেশন ক্রয়ের বিষয়টি কাল্পনিক।  আশুলিয়া ৫০ বিঘা সম্পত্তির মালিকানার বিষয়টি সত্য নয়ও বলে দাবি ।   আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে আমার ছাত্রলীগ জীবন থেকে রাজনীতির পথ চলা শুরু করি মানুষের ভালোবাসায় কাউন্সিলর নির্বাচিত হই।  অদ্যবদি সততা নিষ্ঠা ও আন্তরিকতা সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।  

তিনি আরও বলেন, দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দিব এসব আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র ছাড়া কিছুই না

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status