ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সাপের সঙ্গে নাচ, অবাক সবাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 October, 2019, 9:25 PM

সাপের সঙ্গে নাচ, অবাক সবাই

সাপের সঙ্গে নাচ, অবাক সবাই

ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা বাজারে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা। রোববার বিকেলে বাদামতলা বাজারে এ খেলার আয়োজন করে বাজার কমিটি।

দুপুরের পর থেকে ঝাঁপান খেলা দেখতে বাজারে ভিড় করে শত শত মানুষ। ছয়টি সাপুড়ে দলের অর্ধশতাধিক সাপের মধ্যে নিজেকে সেরা প্রমাণ করতে প্রতিটি সাপ প্রদর্শন করে নিজেদের আকর্ষণীয় কসরত। বাদ্যের তালে তালে সাপুড়েকে নিজে নাচতে হয় আর সঙ্গে ফণা তুলে সাপও বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে। সাপুড়ের ইশারায় সাপের এ অঙ্গভঙ্গি প্রদর্শন মানুষকে দেয় আনন্দ। এ দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা।

ঝিনাইদহ শহর থেকে আসা নীলা আশিকি নামে এক গৃহবধূ বলেন, আমি জীবনের প্রথম ঝাঁপান খেলা দেখছি। আমার খুব ভালো লেগেছে। আমি চাই এ ধরনের আয়োজন যেন প্রতি বছর করা হয়।

সাদিয়া আফরিন নামে আরেক গৃহবধূ বলেন, আমি শহরে থাকি। ঝাঁপান খেলার কথা শুনে আমার বাচ্চাদের নিয়ে এসেছি। আমিও দেখছি ওরাও দারুণ উপভোগ করেছে।

পোড়াহাটি এলাকার রাশেদ হোসেন বলেন, বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশুরা উপস্থিত থেকে নিবিড় দৃষ্টিতে উপভোগ করেছেন ঝাঁপান খেলা। খেলাকে ঘিরে এখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ। গ্রাম বাংলার ঐতিহ্য ঝাঁপান খেলা যে এত মনোমুগ্ধকর তা না দেখলে বোঝা যাবে না।

শৈলকুপা থেকে আসা সাপুড়ে লিটন বলেন, আমাদের পেশা এটা না। আমরা মানুষকে আনন্দ দেই। আর খেলা করে আনন্দ পাই। এজন্য দেশের বিভিন্ন স্থানে গিয়ে ঝাঁপান খেলা দেখাই।

বাদামতলা বাজার কমিটির সভাপতি ইউপি সদস্য শওকত আলী বলেন, ঐতিহ্যবাহী এই খেলা দিনদিন হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া এই ঐতিহ্য ধরে রাখতে আর এলাকার মানুষকে আনন্দ দিতেই এই আয়োজন। এই খেলায় সবাইকে পেছনে ফেলে শৈলকুপা উপজেলার ভাটই এলাকার সোহেল সাপুড়ে প্রথম হয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status