ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
রেল বিভাগ নিয়ে যা বললেন রেলমন্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 October, 2019, 8:25 PM

রেল বিভাগ নিয়ে যা বললেন রেলমন্ত্রী

রেল বিভাগ নিয়ে যা বললেন রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, কেবল সড়ক পথে পরিবহন নির্ভরতার কারণে যানজট সৃষ্টি হয়, জনদুর্ভোাগ সৃষ্টি হয়। বিষয়টি চিন্তা করে সরকার রেলপথের আধুনিকায়ন শুরু করেছে। রেলভ্রমণ স্বাচ্ছন্দ্যময় করতে রেলকে আধুনিকীকরণের বিকল্প নেই।

রোববার বিকেলে জয়পুরহাট আইনজীবী সমিতির ৪৭ বছর পূর্তি ও আইনজীবী পরিবার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী আরও বলেন, জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের মানুষের চাহিদার কথা বিবেচনা করে এই অঞ্চলের রেল ব্যবস্থাকে ঢেলে সাজানো, স্টেশনগুলোকে আধুনিকীকরণ এবং রেল লাইনকে ডাবল লাইনে উন্নীত করা হবে। রেল বিভাগ এখন অত্যন্ত লাভজনক, তাই এই খাতকে আরও গতিশীল করা হবে।

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা জজ এম এ রউফ হাওলাদার প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status