|
‘অনিয়ন্ত্রিত আবেগ শিক্ষার্থীদের জীবন নষ্ট করে দিতে পারে’
নতুন সময় প্রতিবেদক
|
![]() ‘অনিয়ন্ত্রিত আবেগ শিক্ষার্থীদের জীবন নষ্ট করে দিতে পারে’ রোববার (২৭ অক্টোবর) ঢাকা সিটি কলেজ ছাত্র কাউন্সিল আয়োজিত ‘নবীনবরণ-২০১৯’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন| জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, অভিভাবকরা অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠান, যেন তাদের সন্তান লেখাপড়ার পাশাপাশি অন্য মানবিক গুণাবলী অর্জন করতে পারে| তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। ফরহাদ হোসেন বলেন, ‘মানুষের জীবনে আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ আবেগের কারণেই মানুষের শিল্পীসত্তার প্রকাশ ঘটে| কিন্তু অনিয়ন্ত্রিত আবেগ জীবনকে ক্ষতিগ্রস্ত করে। শিক্ষার্থীরা অনেক সময় আবেগের বশে অনেক বড় ভুল করে যা ভবিষ্যৎ জীবনকে নষ্ট করে দেয়। তাই এ বয়সে আবেগকে নিয়ন্ত্রণ করে সঠিক লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে|’ তিনি আরও বলেন, ‘আমরা আজ ডিজিটাল যুগে বাস করছি| আমাদের সামনে তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে| সেই সম্ভাবনা কাজে লাগানোর জন্য আমাদেরকে একটি সুশিক্ষিত জাতি গড়ে তুলতে হবে|’ ঢাকা সিটি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলীর সভাপতিত্বে গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান খান উপস্থিত ছিলেন| |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
