ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
গ্রিন বাংলা ক্রিকেট টিমকে জার্সি দিল আল-মাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 7:11 PM

গ্রিন বাংলা ক্রিকেট টিমকে জার্সি দিল আল-মাজ

গ্রিন বাংলা ক্রিকেট টিমকে জার্সি দিল আল-মাজ

সৌদি আরবে ১৯ বছরের চির সবুজ ক্রিকেট দল গ্রিন বাংলা ক্রিকেট টিমকে (জিবিসিটি) জার্সি উপহার দিয়েছে আল-মাজ রিয়েল স্টেট লিমিটেড।

গত ১৭ অক্টোবর রাতে রিয়াদের পাক হাউজ রেস্টুরেন্টে আল-মাজ রিয়েল স্টেটের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মনির হোসেন খেলোয়াড়দের হাতে জার্সিগুলো তুলে দিয়ে বলেন, বিদেশের মাটিতে ক্রিকেট খেলায় একটার পর একটা বিজয় এনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এসব সন্তানদের সম্মানিত করতে পেরে আমরা গৌরববোধ করছি।

অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মনির হোসেন আরও বলেন, প্রতিদিন চাকরি করে এত ব্যস্ততার মধ্যেও ক্রিকেট নৈপুণ্যে তাক লাগিয়ে বিদেশিদের অবাক করে দেওয়া গ্রিন বাংলার এসব সোনার ছেলেদের কাছে বাংলাদেশ ও দেশের মানুষ কৃতজ্ঞ। ক্রিকেটে বাংলা টাইগারদের বিশ্বজয়ের পাশাপাশি সৌদি আরবে ভারত-পকিস্তান ও অন্যান্য দলগুলিকে হারিয়ে গ্রিন বাংলার ধারাবাহিক বিজয় দেশের জন্য সত্যিকারভাবে অভাবনীয় সম্মান অর্জন বলে আমি মনে করি।

গ্রীনবাংলার মিডিয়া এন্ড মার্কেটিং ম্যানেজার ফখরুল ইসলাম ও জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-মাজ রিয়েল স্টেট কোম্পানী লিঃ-এর রিয়াদ প্রতিনিধি ইসমাইল হোসেন।

বিশেষ অতিথিরা ছিলেন সিভিক ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আলী আশরাফ আশু, ঢাকা মেডিক্যালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, গ্রিন বাংলা ক্রিকেট টিম ম্যানেজার আল-আমিন খান, জিবিসিটি’র মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার ফখরুল ইসলাম, সিভিক ডেভেলপমেন্ট-এর রিয়াদ প্রতিনিধি মাহবুব পাপ্পু ও জিবিসিটি’র অধিনায়ক জাকির হোসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status