ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
পরকীয়ার কাহিনি নিয়ে মিউজিক ভিডিও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 4:47 PM

পরকীয়ার কাহিনি নিয়ে মিউজিক ভিডিও

পরকীয়ার কাহিনি নিয়ে মিউজিক ভিডিও

অসাধারণ এক কণ্ঠ নিয়ে এতকাল শুধু প্রস্তুতিই নিয়েছেন জাহেদ তানভীর। শেখা আর চর্চার পাশাপাশি অংশ নিয়েছেন নানা প্রতিযোগিতায়। তবে এসব পেরিয়ে জাহেদ এখন বেশ আত্মবিশ্বাসী।

যার প্রমাণ হিসেবে প্রকাশ করলেন নিজের প্রথম মৌলিক গানচিত্র ‘আছো নাকি বেশ’। ২৭ অক্টোবর বেলা ৩টায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। আর কণ্ঠের পাশাপাশি এর সুরটাও করেছেন জাহেদ তানভীর নিজেই।

গানটির সূত্র ধরে গল্পনির্ভর একটি ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। যেখানে শিল্পীর উপস্থিতির পাশাপাশি মডেল হিসেবে আছেন সিনথিয়া ও অনন্য।

ভিডিওতে দেখা যায়,  স্বামীর অনুপস্থিতিকে দিনের পর দিন অন্য ছেলের সঙ্গে প্রেম করে চলেছে স্ত্রী। লুকিয়ে লুকিয়ে এসব দেখছেন স্বামী। ছবিও তুলে রাখছেন। এক দিন স্ত্রীর কাছে সব তুলে ধরলেন। আর মৃত্যুর পথ খুঁজে নিলেন তিনি।

অভিষেক গানচিত্র প্রসঙ্গে জাহেদ তানভীর বলেন, ‘অবশেষ আমি আমার মৌলিক গানের খাতাটা খুললাম। ধন্যবাদ সংশ্লিষ্ট প্রতিটি মানুষকে। আমার বিশ্বাস, গানটি আপনাদের মন ভরাবে। সঙ্গে ভিডিওটিও চোখের আরাম দেবে। সবার কাছে ভালোবাসা চাই, আর কিছু নয়।’ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status