ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতের পদ্মশ্রী পাওয়া ‘ইয়োগা দাদি’ আর নেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 3:20 PM

ভারতের পদ্মশ্রী পাওয়া ‘ইয়োগা দাদি’ আর নেই

ভারতের পদ্মশ্রী পাওয়া ‘ইয়োগা দাদি’ আর নেই

অর্ধশতাধিক ব্যায়ামের আসন আয়ত্ত করা ও ১০ লাখেরও বেশি শিক্ষার্থীকে যোগব্যায়ামের প্রশিক্ষণ দেয়া ভারতের খ্যাতনামা বয়স্ক যোগব্যায়ামের শিক্ষক ভি নানামমাল মারা গেছেন।


দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কইম্বাতর এলাকায় তার নিজের বাড়িতে শনিবার মারা গেছেন বলে পরিবারের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।

‘ইয়োগা দাদি’ নানামমাল ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদক পেয়েছে।

৯৯ বছর বয়সী নানামমাল কয়েক মাস আগ পর্যন্ত দৈনিক ১০০ শিক্ষার্থীকে যোগব্যায়াম সম্পর্কিত শিক্ষা প্রদান করেছেন। কৃষিনির্ভর পরিবারে জন্ম নেয়া নানামমালকে যোগব্যায়াম শিখিয়েছিলেন তার বাবা।

জীবদ্দশায় তিনি ৫০টিরও বেশি ভঙ্গি বা আসন আয়ত্ত করতে পেরেছিলেন এবং ১০ লাখেরও বেশি শিক্ষার্থীকে যোগব্যায়ামের প্রশিক্ষণ দিয়েছিলেন।

তার কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে বেশিরভাগই এখন বিশ্বজুড়ে যোগব্যায়ামের প্রশিক্ষক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতের পিটিআই বার্তা সংস্থা জানিয়েছে, এক সপ্তাহ আগে বিছানা থেকে পড়ে গিয়েছিলেন তিনি এবং তখন থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status