ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কুয়েত দূতাবাসে জামায়াত-শিবির সিন্ডিকেট, জিম্মি চার লক্ষ প্রবাসী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 2:04 PM

কুয়েত দূতাবাসে জামায়াত-শিবির সিন্ডিকেট, জিম্মি চার লক্ষ প্রবাসী

কুয়েত দূতাবাসে জামায়াত-শিবির সিন্ডিকেট, জিম্মি চার লক্ষ প্রবাসী

প্রবাসীদের উন্নয়নে সরকার নানা মুখী উদ্দ্যেগ নিলেও দূতাবাসের কিছু অসৎ কর্মকর্তা কর্মচারীর দৌড়াত্তে সুফল পাওয়াতো দুরের ব্যাপার রিতিমতো জিম্মি হয়ে পড়েছে প্রবাসীরা। দেশের চলমান অর্থনীতির গতি সচল রাখতে বিশেষ অবদান রেখে চলেছে রেমিট্যান্স যোদ্ধারা (প্রবাসী আয়)। প্রবাসীদের কষ্টের অর্জিত আয়ের প্রতি বিশেষ নজর দিয়েছে সরকারও। সমাপ্তি প্রবাসী আয়ে ২ শতাংশ নগদ সহায়তা দিতে নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে যারা অর্থ পাঠাবে তাদেরও থাকবে বিশেষ সুবিধা। তাদের জন্য থাকছে ২ শতাংশ বেশী টাকা। আদেশে বলা হয়েছে, প্রবাসী আয়ে প্রণোদনা দিতে কোন ব্যাংক বিলম্ব বা হয়রানী করলে সেই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারী জানান দেয়া রয়েছে।

কুয়েত প্রবাসীদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, প্রায় চার লক্ষ বাংলাদেশী শ্রমিক কাজ করে সেখানে। বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর শ্রম উইং এ সকল শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স, আউট পাশ, ভিসা সত্যায়ন ও আকামা সমস্যা সমাধান দিয়ে থাকেন। শ্রম উইং এ স্থানীয় ভিত্তিতে কল্যাণ সহকারী ফরিদ হোসেন, তৌহিদুল ইসলাম ও আনোয়ার সাদাত এর মোটা অংকের টাকার বিনিমনে দিয়ে চাকরি হয়। একাধিক সূত্র নিশ্চিত করেছে তাদের শিক্ষাগত যোগ্যতার সনদও জাল। 

প্রশ্ন উঠেছে জাল সনদ দিয়ে দূতাবাসের মতো জায়গায় কি ভাবে তারা চাকুরী করে। প্রবাসী শ্রমিকদের কাজের প্রয়োজন হয় মুলত দূতাবাসের বাইরে আর কল্যাণ সহকারীরা দূতাবাসের বাইরের কাজ গুলোই করে থাকেন। যেহেতু প্রবাসী শ্রমিকেরা চাইলেই দূতাবাসের ভেতরে ঢুকতে পারেনা আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ঐ সকল কর্মচারীরা চার লক্ষ্য প্রবাসী বাংলাদেশীকে জিম্মি করে রেখেছে। কুয়েত দূতাবাসের শ্রম উইং এ ঘুষ ছাড়া কোন কাজ না করাটা আইন হয়ে গেছে। একটা ড্রাইভিং লাইসেন্স বানাতে গেলে কল্যান সহকারীদের পাঁচ থেকে দশ হাজার টাকা ঘুষ দিতে হয়। আউট পাশ বানাতে গেলে সাত থেকে দশ হাজার টাকা ঘুষ দিতে হয়। একটা ভিসা সত্যায়ন করতে গেলে দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত  ঘুষ দিতে হয়। কেউ প্রতিবাদ করতে চাইলেই দেশে ফেরত পাঠানোর হুমকি দেয়। এই সব ঘুষ বানিজ্যর সাথে কল্যাণ সহকারী তৌহিদুল ইসলাম, ফরিদ হোসাইন ও আনোয়ার সাদাত সরাসরি জড়িত। 

শুধু ওপেনে ঘুষ নেওয়া পর্যন্তুই সীমাবদ্ধ থাকেনি কল্যান সহকারী তৌহিদুল ইসলাম, ফরিদ হোসাইন,আনোয়ার সাদাত এর কায্যক্রম এই ভিসা ব্যানিজ্যও নিয়ন্ত্রন করে। সরাসরি কোম্পানী থেকে ভিসা ক্রয় করে দেশ থেকে কর্মী নিয়ে যায় আর সত্যিকারের ভিসা ব্যবসায়ীদের বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে দমিয়ে রাখে। কল্যান সহকারী তৌহিদুল ইসলাম, ফরিদ হোসেন, আনোয়ার সাদাত সম্প্রতি আল সামসিয়া, আল রোয়াদ, আল দরজা, ল্যাশনাল, ট্রাষ্ট,আল যালযালা সহ বিভিন্ন কোম্পানীর ভিসা ব্যবসার সাথে জড়িত। এই তিনজন ভিসা ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।

কল্যাণ সহকারী ফরিদ হোসাইন গ্রামের বাড়ী মাদারীপুরে ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন এখনও জামাতের সাথে জড়িত থেকে কুয়েত জামাতকে পষ্ঠপোষকতা করেন। বর্তমানে মাদারীপুর শহরে দশতলা বাড়ী, ৫০ বিঘার বেশী জমির মালিক ফরিদ হোসাইন সম্প্রতি ইউরোপ ঘুরে এসেছেন এবং ইউরোপে স্থায়ী বসত গড়তে চান। কুয়েত প্রবাসী সুমনের কাছে টাকা দাবী করা ফাঁস হওয়া অডিও রেকর্ডে ফরিদ হোসেন কে বলতে শোনা যায়, সে ইউরোপ থেকে ঘুরে আসার পরেও কেন এখনো টাকা পেলো না। 

দূতাবাসের আইনে তৃতীয় শ্রেণীর কর্মচারীর বিদেশ ট্যুর দেওয়ার সযোগ না থাকলেও ফরিদ হোসাইন কো কিছুর তোয়াক্কা করেন না। ফরিদ হোসাইন গং (স্বরাষ্ট মন্ত্রণালয়) কাজ করার সুবাদে কোন শ্রমিকের আকামা বা ভিসার সমস্যা হলে টাকার বিনিময়ে সমাধান করে দেন। ভিসা সমস্যার জন্য একজন কর্মীর থেকে তিন থেকে পাঁচ লক্ষ টাকা ঘুষ নিয়ে থাকেন। 

সম্প্রতি মানিক নামের একজন (ভিসা ব্যবসায়ী) আকামা সমস্যায় পড়লে পনের লক্ষ টাকায় দফারফা হয়। মানিকের কাছে ফোনে টাকার ব্যাপারে জানতে চাওয়া হলে ফরিদ হোসাইনকে টাকা দেওয়ার কথা স্বীকার করেন। তৌহিদুল ইসলাম ছিলেন অবৈধ্য ভিওপি ব্যবসায়ী। দূতাবাসে চাকুরী পাওয়ার পর বদলে যায় তৌহিদ ইসলামের জীবনযাপনের মান। তৌহিদুল আউট পাশের কাজের সাথে যুক্ত। 

দেশে ফেরত পাঠানোর জন্য একজন কর্মীকে এক থেকে তিন লক্ষ টাকা দিতে হয়। কুয়েতে অবস্থান কালে সেই কর্মীদের দেশের আত্মীয় স্বজনের কাছ থেকে নিজ আত্মীয়র একাউন্টে টাকা পৌছানোর পর কর্মীদের দেশে পাঠানোর ব্যবস্থা করেন। তৌহিদুল ইসলাম চট্টগ্রামে চার/পাঁচটি বাড়ী করেছেন। জমির পরিমান চল্লিশ বিঘার উপড়ে।

অপরদিকে, আনোয়ার সাদাত একজন মুদি দোকানের মালিক। দূতাবাসে চাকুরীর সুবাদে এখন অনেক টাকার মালিক। আনোয়ার সাদাত ভিসা ব্যবসার সাথে জড়িত। তিনি চাকুরীর পাশাপাশি মুদির দোকন চলমান রেখেছেন। আর সেই মুদি দোকানের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স ও ভিসা সত্যায়নের অবৈধ্য লেনদেন করে থাকেন। দূতাবাসের আইন অনুযায়ী কোন কর্মচারী ব্যবসায় জড়িত হতে পারেন না। কিন্তু আনোয়ার সাদাত আইন মানেন না। বর্তমানে চট্রগ্রাম এলাকায় নিজের বাড়ীসহ অনেক সম্পদের মালিক।


কল্যাণ সহকারী তৌহিদুল ইসলাম, ফরিদ হোসেন, আনোয়ার সাদাত একটি সক্রিয় সিন্ডিকেট। ঘুষ না দেওয়ার কারনে অনেক ব্যবসায়ীদের দেশে ফেরত পাঠানো হয়। কুয়েত ফেরত প্রবাসী কর্মীরা ও  তাদের আত্মীয় স্বজন গত ০৯/১০/২০১৯ ইং তারিখে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তৌহিদুল, ফরিদ হোসেন, আনোয়ার সাদাত সিন্ডিকেটের হাতে কিভাবে নির্যাতিত নিঃস্ব হয়ে কোন রকমে দেশে ফেরত এসেছেন মিডিয়ার সামনে  তার বর্ণনা দেন । ভুক্তভুগিরা কল্যাণ সহকারী তৌহিদুল, ফরিদ হোসেন, আনোয়ার সাদাতকে কুয়েত দূতাবাস থেকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে এবং জিম্মি কুয়েত প্রবাসী বাংদেশীদের মুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জনান। যা বেশ কয়েকটি স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচার হয়।

এ ব্যাপারে ফরিদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা আমাদের কাজ করি আপনি আপনার কাজ করেন। 

তৌহিদ আরও বলেন, আমি মকফরের কাজ করেন মানুষের উপকার হয় কেউ যদি খুশি হয়ে কিছু টাকা দেন তিনি নেন। আনোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যবসার কথা স্বৃকার করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status