ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
টয়লেটে মোবাইল ব্যবহার করলেই পাইলস!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 12:18 PM

টয়লেটে মোবাইল ব্যবহার করলেই পাইলস!

টয়লেটে মোবাইল ব্যবহার করলেই পাইলস!

মোবাইল ফোন বর্তমানে মানুষের এমন অবিচ্ছেদ্য এক অংশ হয়ে গেছে যা ছাড়া মানুষ এক মুহুর্তও চলতে পারেনা। কিছু মানুষের মোবাইল ফোনের নেশা এতই যে তারা খেতে বসলে বা টয়লেটে গেলেও মোবাইল ফোন ব্যবহার করে। আর টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করলেই আক্রান্ত হতে পারেন কঠিন এক রোগে। যত বেশি আপনি টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করবেন ততো আপনার পাইলস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

অস্বীকার করলেও এটাই বাস্তব যে অনেকেই টয়লেটে বসে মোবাইল ফোন ব্যবহার করেন। সম্প্রতি এক গবেষণায়ও দেখা গেছে, ৫৭ শতাংশ ব্রিটিশই টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করেন এবং ৮ শতাংশ বলেছেন তারা সর্বদাই ব্যবহার করেন।
 
তবে চিকিৎসকরা বলছেন, কেউ যদি টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করেন। তবে তা ওই ব্যক্তির জন্য ভয়ংকর পরিণতি নিয়ে আসতে পারে। কারণ এই কারণে তার পাইলসে আক্রান্ত হওয়ার শঙ্কা অনেকাংশেই বেড়ে যায়। আপনি টয়লেটে যত বেশি সময় মোবাইল ফোন ব্যবহার করবেন ততো বেশি সময় আপনি সেখানে অবস্থান করবেন। এই কারণে শিরা ও মলদ্বারে চাপ বৃদ্ধি পায় যা পাইলসের অন্যতম কারণ।

কীভাবে ছড়াতে পারে রোগ?

গবেষকেরা জানাচ্ছেন, টয়লেটের ভিজে পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। ঠিকভাবে হাত না ধোওয়া বা টয়লেট ব্যবহারের সময় সেই জায়গায় মোবাইল রাখার ফলে তাতে দ্রুত ছড়িয়ে পড়ে সালমোনেল্লা, ই.কোলাই, সিগেল্লা এবং ক্যামফাইলোব্যাকটরের মতো ব্যাকটেরিয়া। ফোনের টাচস্ক্রিনে গ্যাসট্রো এবং স্ট্যাপের মত ক্ষতিকর ভাইরাস জন্মাতে পারে বলে মত বিশেষজ্ঞদের। 

টয়লেটে ব্যবহারের পর সেই ফোন আমরা বিছানায় বা খাবার জায়গায় রাখি এবং সেখানেও ব্যবহার করি। চিকিৎসকরা জানাচ্ছেন, মোবাইলে বাসা বাঁধা এই ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া খাবারের সঙ্গে লালায় মিশে দ্রুত ছড়িয়ে পড়ে শরীরে। টয়লেট ব্যবহারের পর ঠিক ভাবে হাত না ধুয়ে মোবাইল ব্যবহার করেন অনেকে। তার থেকেই ছড়ায় রোগ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status