ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
আ. লীগের বর্ধিত সভায় দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 October, 2019, 8:56 PM

আ. লীগের বর্ধিত সভায় দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১২

আ. লীগের বর্ধিত সভায় দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালীন আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটঘটেছে। এতে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাট মিশন মোড় এলাকায় জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আহত ৫ নেতাকর্মীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের ছেলে অনন (২৩), গোকুন্ডা যুবলীগের তারেকের (৩০) নাম জানা গেছে।

পুলিশ ও নেতাকর্মীরা জানায়, লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বর্ধিত সভা আয়োজন করে জেলা আওয়ামী লীগ। বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক সভা মঞ্চে প্রবেশ করার সময় স্লোগানে মুখোর হয়ে উঠে সভা চত্তর। কেন্দ্রীয় নেতাদের উপস্থতিতে সভা শুরুর মুহুর্তে সভার বাইরে অডিটরিয়াম মাঠে আদিপত্য বিস্তার ও স্লোগান দেওয়া নিয়ে জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সভা মঞ্চে কেন্দ্রীয় নেতারা বিষয়টি বুঝতে পেয়ে দু’গ্রুপের দুই নেতা মতিয়ার ও স্বপন হলরুম থেকে বের হয়ে সংঘর্ষ নিরসন ও মাঠ থেকে সবাইকে বের করে দেওয়ার নির্দেশ দেন। এরপর পরিস্থিতি শান্ত হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে । 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status