ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
যশোরের শার্শা সীমান্তে মাদকসহ আটক-২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 October, 2019, 8:44 PM

যশোরের শার্শা সীমান্তে মাদকসহ আটক-২

যশোরের শার্শা সীমান্তে মাদকসহ আটক-২

যশোরের শার্শা সীমান্ত থেকে পৃথক অভিযানে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৮ বোতল বাংলা মদ ও ০১ টি বাইসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৬ অক্টোবর) সকালে গোগা বিওপি’র টহল দল পৃথক অভিযানে শার্শা থানাধীন গোগা সীমান্ত থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার কেষ্টপুর গ্রামের রমজান ঢালীর ছেলে আইওব আলী (৩৮) ও শার্শা থানার রুদ্রপুর গ্রামের মৃতঃ নুর মোহাম্মদের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, গোগা বিওপির একটি টহল দল গোগা কলেজের বাম পার্শ্বে আম বাগানের মধ্য হতে ০৮ বোতল ভারতীয় বাংলা মদসহ আইওবকে আটক করে।

অপরদিকে, গোগা বিওপির অন্য একটি টহল দল গোগা কলেজের বাম পার্শ্বে ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর হতে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি বাইসাইকেলসহ জিয়ারুলকে আটক করে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) পরিচালকঅধিনায়ক পিবিজিএমএস ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামী, মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status