ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
টিকটক তদন্তের আহ্বান মার্কিন সিনেটরদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 9:43 AM

টিকটক তদন্তের আহ্বান মার্কিন সিনেটরদের

টিকটক তদন্তের আহ্বান মার্কিন সিনেটরদের

চীনা ভিডিও ‘শেয়ারিং অ্যাপস’ টিকটকের নিরাপত্তা হুমকি তদন্তের আহ্বান জানিয়েছেন দুই মার্কিন সিনেটর। অ্যাপসটির ব্যবহারে মার্কিন নাগরিকরা বেইজিংয়ের নজরদারির শিকার হতে পারেন বলে যুক্তি দেখাচ্ছেন তারা।

মাত্র দুই বছর আগে বাজারে এলেও জনপ্রিয়তায় প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ছড়িয়ে গেছে। টিকটকের বেশির ভাগ ভিডিও হয় নাচ, গান বা কৌতুকধর্মী।

মাত্র ৬০ সেকেন্ডের নাচ-গানের পাশাপাশি রান্না, হাতের কাজ, খেলা ইত্যাদি বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতে ব্যবহারকারীদের উৎসাহ দিচ্ছে এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাইটড্যান্স।

ফেসবুকের দেশ যুক্তরাষ্ট্রে এর জনপ্রিয়তা তরতর বেড়ে যাওয়ায় এতে নিরাপত্তা হুমকি দেখছে দেশটির রাজনীতিকরা।

শুক্রবার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জোসেফ ম্যাগোয়ারের কাছে লেখা এক চিঠিতে সিনেট ডেমোক্রেটিক নেতা চাক শুমার ও রিপাবলিকান সিনেটর টম কটন টিকটকের বিষয়টি তদন্তের আহ্বান জানান। এএফপি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status