|
শিল্পী সমিতির নির্বাচন
গুজব নিয়ে মুখ খুললেন মিশা
নতুন সময় প্রতিবেদক
|
![]() গুজব নিয়ে মুখ খুললেন মিশা মিশা সওদাগর জানান, এখনো কিছুই হয়নি। ভালোবাসায় সিক্ত হয়ে মানুষ ফেসবুকে মানুষ অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন। রেজাল্ট হতে আরও তিন-চার ঘণ্টা সময় লাগবে। রেজাল্ট যাই হোক আমরা মেনে নিব। এসময় বিভ্রান্তিকর খবর না ছড়ানোর অনুরোধ করেন তিনি। এবার সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হচ্ছে ১৮টি পদের। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাকি তিন পদের প্রার্থীকে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা হলেন সুব্রত (সাংগঠনিক সম্পাদক), জ্যাকি আলমগীর (দপ্তর ও প্রচার সম্পাদক) এবং ফরহাদ (কোষাধ্যক্ষ)। ১৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ জন প্রার্থী। সমিতির সর্বশেষ সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক আবারও পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে একসঙ্গে নির্বাচনে অংশ নিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিশার প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা মৌসুমী। আর সাধারণ সম্পাদক পদে জায়েদের বিপক্ষে লড়ছেন ইলিয়াস কোবরা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
