|
কিছু দূতাবাস ষড়যন্ত্র করছে, বললেন সজীব ওয়াজেদ জয়
নতুন সময় প্রতিবেদক
|
![]() কিছু দূতাবাস ষড়যন্ত্র করছে, বললেন সজীব ওয়াজেদ জয় তিনি বলেন, এ দেশগুলো নয়; বরং এদেশগুলোর আমাদের দেশে থাকা দূতাবাসগুলো এ ষড়যন্ত্র করছে। মঙ্গলবার 'ইয়াং বাংলা উইথ সজীব ওয়াজেদ' অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথাগুলো বলেন। জয় বলেন, বাংলাদেশের ‘ফ্রিডম অফ স্পিচ’ নিয়ে বেশকিছু দূতাবাস দেখছি কথা বলেছে। এই সুনির্দিষ্ট কিছু দূতাবাস সব সময় আমাদের সবক দেয়ার চেষ্টা করে। সজীব ওয়াজেদ বলেন, যখনই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, তখনই কিছু কিছু শ্রেণি, কিছু কিছু দূতাবাস (ষড়যন্ত্র করে)। আমি দেশের কথা বলব না, শুধুমাত্র এ দেশে থাকা তাদের দূতাবাসগুলোর কথা বলছি যারা এখানে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করে যাচ্ছে। বিশেষত মার্কিন দূতাবাস। আর তাদের উদ্দেশ্য কী? তারা কিন্তু একটি শক্তিশালী সরকার চায় না। তারা চায় একটা ছোটখাটো সরকার থাকবে। যাদেরকে তারা হুকুম করবে আর সেই সরকার দূতাবাসের হুকুমে চলবে। তিনি মার্কিন দূতাবাসে গিয়ে তার হওয়া অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, যখনই মার্কিন দূতাবাসের কোনো অনুষ্ঠানে আমি গিয়েছি, ওখানে জামায়াত এবং যুদ্ধাপরাধী থাকবেই। তারা (মার্কিন দূতাবাস) দাওয়াত করবেই। মার্কিন দূতাবাস হয়ে গেছে জামায়াতের ঘাঁটি, যুদ্ধ অপরাধীদের ঘাঁটি। আর তারা এদের সঙ্গে মিলে সবসময় ষড়যন্ত্র করতে থাকে। আমরা কি চাই এমন একটা নতজানু সরকার, যারা দূতাবাসের হুকুম অনুসারে চলবে, এমন সরকার কি আমরা চাই? অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে বিভিন্ন উদ্যোগের কথা শোনেন সজীব ওয়াজেদ। সেখানে থাকা তরুণদের দেশ গঠনের পথে সৃষ্টি হওয়া বিভিন্ন বাধা এবং সেই বাধা উৎরে এগিয়ে যাওয়া বিষয়ে পরামর্শও গ্রহণ করেন তিনি।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
