|
কোটি টাকার স্বপ্ন নিয়ে সৌদি, দেশে ফিরল লাশ হয়ে
নতুন সময় প্রতিনিধি
|
![]() কোটি টাকার স্বপ্ন নিয়ে সৌদি, দেশে ফিরল লাশ হয়ে কিন্তু আবুল বাশারকে ঐ কোম্পানিতে না দিয়ে ছেড়ে দেওয়া হয় সৌদির এক মরুভূমিতে। সে খানে অনাহারে থাকতে থাকতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। বাড়িতে প্রতিবন্ধী বাবা নূরু মিয়ার কাছে হঠাৎ একদিন ফোন আসে তার ছেলে আবুল বাশার গত ১ জুলাই ২০১৯ ইং তারিখে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। লাশের সন্ধান নিতে গেলে সৌদির স্থানীয়দের কাছ থেকে জানতে পারে আবুল বাশারের লাশ পুলিশ নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে কেউ বলতে পারে নাই। দালাল সফিক মিয়ার কাছে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে এড়িয়ে যান। লাশের সন্ধানে সৌদিতে অনেক বাংলাদেশির লোকের কাছে ফোন করতে শুরু করে আবুল বাশারের আত্নীয়স্বজন। এই ভাবেই খোঁজখবর নিতে নিতে বাড়িতে চলে এলো আবুল বাশারের লাশ কফিনে করে। নিহত আবুল বাশারের ভাই সাদ্দাম হোসেন ও মামা আল আমিন জানান, আবুল বাশার ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। তার উপার্জনে চলতো অভাবের সংসার। তারা প্রশাসনের কাছে দালাল সফিকের বিচার চায়। এই দালালের কারণে পরিবারের স্বপ্ন আজ ধূলিসাৎ হয়ে গেছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
