|
ডেটিংয়ে যে কাজগুলো কখনো করবেন না
নতুন সময় ডেস্ক
|
![]() ডেটিংয়ে যে কাজগুলো কখনো করবেন না ১. বিল নিয়ে লড়াই নয় ডেট এর সময় সাধারণত ছেলেরাই বিল দেয়। আর এটি বেশ রোমান্টিকও মনে হয়। তবে এক্ষেত্রে কেবল ছেলেরাই বিলটা দেবে, এটা সব সময় আশা করবেন না। কারণ, একেকজন মানুষ একেক পরিবেশ ও বিশ্বাস থেকে বেড়ে ওঠে। নারী হয়ে থাকলে নিজেও কখনো কখনো বিল দিন। প্রেমিক কেন বিল দিল না, এ নিয়ে বেশি চিন্তা করতে যাবেন না। ২. পরিকল্পনা ছাড়া বেড়ানো আনন্দের সঙ্গেই উপভোগ করুন ডেটের সময়টুকু। এক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা করে রাখলে ভালোভাবে দিনটি পালন করা সম্ভব। উদ্দেশ্যহীনভাবে কাজ করলে নিজেও একটা সময় বিরক্ত হয়ে উঠতে পারেন। ৩. দেরি করে যাবেন না এটা খুব সহজ বিষয়। দেরি করে যাবেন না, পরিকল্পনা শেষ মুহূর্তে বাদ দেবেন না এবং তাকে অপেক্ষা করাবেন না। এতে আপনার প্রতি প্রেমিকা বা প্রেমিকার নেতিবাচক ধারনা তৈরি হবে। এটা অনেকেই এড়িয়ে যান। তবে এটি কিন্তু খুব জরুরি একটি বিষয়। ডেটের সময় নার্ভাস না হয়ে সঙ্গীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করুন। ডেট আসলে দেয়া-নেয়ার একটি বিষয়। কেবল নিজের সম্পর্কেই না বলে, তার সম্পর্কেও জানতে চান। এটি ধীরে ধীরে আপনাদের ভেতরকার সম্পর্ককে সুন্দর করবে, সেও আপনার কাছে নিজেকে মেলে ধরতে পারবে। সূত্র: লাভলার্নিংসডটকম
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
