|
মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত সাদিয়ার
নতুন সময় ডেস্ক
|
![]() মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত সাদিয়ার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নে মকরমপুর গ্রামে সাদিয়ার বাড়ি। তার বাবা রফজুল হক সামান্য চা-সিঙ্গারার দোকান চালান। মেয়ে নিজের যোগ্যতায় ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে তাতে তিনি গর্বিত। কিন্তু তার সীমিত সামর্থ্যে এই খরচ বহন করা সম্ভব নয়। রফজুল হকের চার ছেলেমেয়ে। বড় ছেলে ইউসুফ দোকান চালাবার পাশাপাশি অনার্সে তৃতীয় বর্ষে পড়ছেন। বাকিরা আরো ছোট। এমতাবস্থায় রফজুল হক মেয়ের ডাক্তারী পড়ার খরচের জন্যে সমাজের হৃদয়বান ও বিত্তবানদের সাহায্য প্রার্থনা করছেন।সূত্র: বিডি২৪লাইভ
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
