|
গুলশানে ওয়্যার হাউজে র্যাবের অভিযান
নতুন সময় প্রতিবেদক
|
![]() গুলশানে ওয়্যার হাউজে র্যাবের অভিযান বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজটিতে অভিযান শুরু করে র্যাব। প্রাথমিক তথ্যমতে, ওয়্যার হাউজটিতে বিপুল পরিমান বিদেশি মদ পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে। অভিযানের নেতৃত্বে থাকা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, এটি অনিবন্ধিত একটি ওয়্যার হাউজ। এখান থেকে ঢাকার ক্যাসিনোগুলোতে অবৈধভাবে মদ সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
