ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণে হারিয়ে বাস খাদে, নিহত ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 October, 2019, 10:56 PM

নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণে হারিয়ে বাস খাদে, নিহত ৩

নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণে হারিয়ে বাস খাদে, নিহত ৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার মৃত তোতা মিয়ার ছেলে নুরে আলম (৩০) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মৃত হায়দার আলীর ছেলে শহিদুল হক (৫৫)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঢাকা থেকে নরসিংদীগামী মেঘালয় পরিবহনের একটি যাত্রীবাহী বাস আড়াইহাজারের পুরিন্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত ২০ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাঁচরুখী ও মাধবদীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে এবং যানচলাচল স্বাভাবিক রয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামও বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status