ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
তাহেরপুর মার্কেট ও বাস টার্মিনাল উদ্বোধন করলেন এমপি এনামুল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 October, 2019, 10:42 PM

তাহেরপুর মার্কেট ও বাস টার্মিনাল উদ্বোধন করলেন এমপি এনামুল

তাহেরপুর মার্কেট ও বাস টার্মিনাল উদ্বোধন করলেন এমপি এনামুল

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় পৌর সুপার মার্কেট ও বাস টার্মিনালে উদ্বোধন করেছেন বাগমারা আসনের  এমপি এনামুল হক।

বৃহস্পতিবার ২৪ অক্টোবর, দুপুর ১টায় তাহেরপুর পৌর সুপার মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এসময় তিনি বলেন,’আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের ব্যাপক উন্নয়ন হয়’। এসময় তিনি মেয়র কালামের উন্নয়নের ভূয়সী প্রসংশা করেন।

অনষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বিএমডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান,বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম সারোয়ার আবুল। স্বাগত বক্তব্য রাখেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু বকর মৃধা মুনসুর,বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, ওসি তদন্ত মো. মিজানুর রহমান, তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো.তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান বিপ্লব ও দেলবর হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব আব্দুল কাদের, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আব্দুস সাতÍার প্রামানিক, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন মৃধা, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ব্যবসায়ী আইয়ুব সরদার,ব্যবসায়ী আব্দুস সালাম শাহ, কাউন্সিলর বাবুল খাঁ, রইচ উদ্দিন,আওয়ামী লীগ নেতা মওলানা আবুল কাশেম, মমিনুল ইসলাম চোধুরী, সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছা. ফাতেমা,সুলতানপুর স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সহকারি দপ্তর সম্পাদক জাহিদ আকরাম, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সন্দীপ রায় টিংকু, তাহেরপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুজ্জামান মৃধা তুহিন, সাধারন সম্পাদক কোরবান খাঁ ও পৌরসভা বাস্তবায়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে তাহেরপুর বাসির পক্ষে, বিশিষ্ঠ  মুক্তিযোদ্ধা বুলবুল খন্দকার এর দাবির প্রেক্ষিতে, তাহেরপুর থেকে পুঠিয়া পর্যন্ত রাস্তা প্রসস্তকরন ও পৌরসভার তিলিপাড়ায় নদী পারাপারে পাকা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন এমপি এনামুল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status