ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ডেলিভারি বয় মুসলিম বলে খাবার নিল না হিন্দু গ্রাহক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 9:43 PM

ডেলিভারি বয় মুসলিম বলে খাবার নিল না হিন্দু গ্রাহক

ডেলিভারি বয় মুসলিম বলে খাবার নিল না হিন্দু গ্রাহক

এবার মুসলিম ডেলিভারি বয়ের কাছ থেকে খাবার নিতে অস্বীকার করলেন হিন্দু গ্রাহক। গত সোমবার হায়দরাবাদের আলিয়াবাদে ঘটেছে ঘটনাটি। জানা গেছে, ফলকানাম রেস্তোরাঁয় অনলাইনে ‘‌চিকেন–৬৫’‌ অর্ডার করেছিলেন অজয় কুমার। 

তিনি অনলাইনে ডেলিভারির সময় বলে দিয়েছিলেন, খাবারে কম মশলা থাকবে। খাবার ডেলিভারির জন্য হিন্দু ডেলিভারি বয়কে পাঠাবেন।

তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সুলেমান নামে এক মুসলিমকে ডেলিভারির জন্য অজয়ের বাড়িতে পাঠায়। এরপর খাবার ডেলিভারি দিতে গেলে অজয় ওই ব্যক্তির নাম জানতে চান।

যখন জানতে পারেন যে, তিনি মুসলমান; তখনই ওই ব্যক্তি খাবার নিতে অস্বীকার করেন। এমনকি ডেলিভারি বয়কে হেনস্থাও করেন তিনি। এরপর অজয় কুমার কাস্টমার কেয়ারে ফোন করে অভিযোগ করেন। 

গতকাল বুধবার রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ উঠেছে, পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘটনার নিন্দা শুরু হতেই পুলিশ অভিযোগ নিতে বাধ্য হয়। 

চলতি বছরের জুলাইয়ে ঠিক একই রকম ঘটনা ঘটেছিল। অমিত শুক্লা নামে এক ব্যক্তি মুসলিম ডেলিভারি বয়ের হাত থেকে খাবার নিতে অস্বীকার করেছিলেন। সে ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছিল ওই সময়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status