|
বিসিবির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কারা, জানতে চান সাবের
নতুন সময় ডেস্ক
|
![]() বিসিবির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কারা, জানতে চান সাবের সাবের হোসেন চৌধুরী বলেন, ‘অভিযোগ খুবই গুরুতর। এটাকে হালকাভাবে নেওয়ার উপায় নেই। ষড়যন্ত্র যদি সত্যিই হয়ে থাকে, ওনার (বিসিবি সভাপতি নাজমুল হাসান) উচিত দ্রুত তা প্রকাশ করা এবং আইনগত ব্যবস্থা নেওয়া। খেলোয়াড়েরা যদি দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করে থাকেন, প্রয়োজনে তাদের শাস্তি দিতে হবে। সভাপতিই বলছেন, এই ষড়যন্ত্রে ক্রিকেটাররাও জড়িত। এ রকম একটা অভিযোগ তুলে দিয়ে বসে থাকলে হবে না।’ বিসিবির সাবেক এই সভাপতির অবশ্য বিশ্বাস, যারা মাঠের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছেন, তারা দেশের বিরুদ্ধে কাজ করতে পারেন না, ‘আমার মনে হয় না, এটা কেউ বিশ্বাস করবে। উনি যা বললেন এবং বলার যে ভঙ্গি, এ রকম না হলেই ভালো হতো।’ সূত্র : প্রথম আলো
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
