|
আমতলীতে পাউবো ওয়াপদা রাস্তা দখল করে ভবন নির্মান
নতুন সময় প্রতিনিধি
|
![]() আমতলীতে পাউবো ওয়াপদা রাস্তা দখল করে ভবন নির্মান এলাকাবাসী জানান পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আজিজুল হক সুজনের সহযোগিতায় একতলা ভবন দুটি নির্মান ও স্বামী পরিত্যক্তা রেহেনা বেগমের ঘর উচ্ছেদ করে গাছ রোপন করা হয়েছে। স্বামী পরিত্যক্তা রেহেনা বেগম ঘরটি না ভাঙ্গার জন্য বরগুনা জেলা প্রশাসক বরাবরে আবেদন করে ও কোন প্রতিকার পাননি। স্বামী পরিত্যক্তা রেহেনা ২টি সন্তান নিয়ে বিভিন্ন মানুষের বাড়ীতে গিয়ে রাতে বেলা থাকেন। রেহেনা ও তার ২ সন্তান অসহায়ের মত জীবন যাপন করছেন। এলাকাবাসী অবৈধ ভাবে নির্মিত একতলা ভবন দুটি সরিয়ে ধান চালের বাজার উন্মুক্ত করে দেয়ার দাবী জানিয়েছেন। এ ব্যাপারে বরগুনা পানি উন্নয়ন বোর্ড পাউবোর উপসহকারী প্রকৌশলী আজিজুল হক সুজন ভবন নিমার্নে সহযোগিতার কথা অস্বিকার করে বলেন একতলা ভবন দুটি অবৈধস্থাপনা হিসাবে চিন্থিত করা হয়েছে। আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম চলছে। এ ভবন দুটিও উচ্ছেদ করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
