|
বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দলে চমক
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দলে চমক বিশ্বকাপের পর খেলার বাইরে থাকা অভিজ্ঞ মাহেন্দ্র সিং ধোনী নেই এই সিরিজেও। চোট থাকায় দলে নেই জাসপ্রিত বুমরাহ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার শিভম দুভে। দলে আছেন শিখর ধাওয়ান, লোকেশ রাহুলের মতো ব্যাটসম্যানরা। বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি করে টি-টোয়েন্টি দলে এসেছেন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার শিভম দুভে। বুমরাহ না থাকলেও টি-টোয়েন্টি বেশ কার্যকর ভারতের আক্রমণ সামলাবেন খলিল আহমেদ শার্দূল ঠাকুররা। আছেন দুই রাহুল ও দীপক চাহার। স্পিন আক্রমণ সামলাবেন অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর আর লেগ স্পিনার যুজভেন্দ চাহাল। ৩ নভেম্বর দিল্লিতে শুরুতে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৭ নভেম্বর রাজকুটে হবে দ্বিতীয় ম্যাচ। ১০ নভেম্বর তৃতীয় ম্যাচের ভেন্যু নাগপুর। ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, মানিষ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডে যুজভেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিভম দুভে, শার্দুল ঠাকুর।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
