ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
আওয়ামী লীগের সংসদ রতনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 6:32 PM

আওয়ামী লীগের সংসদ রতনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আওয়ামী লীগের সংসদ রতনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মানি লন্ডারিংসহ বিদেশে অর্থপাচার অভিযোগের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা মেলায় সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নিয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

বৃহস্পতিবার পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর এই চিঠি পাঠিয়েছে দুদক।

অনুসন্ধান দলের প্রধান ও সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষর করা চিঠির সূত্রে বিষয়টি জানা গেছে।

চিঠিতে জানানো হয়, দেশে মানিলন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগের বিষয়টি দুদকের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদকের কাছে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ারও তথ্য থাকায় এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, বুধবার ক্যাসিনো ব্যবসার সাথে সম্পৃক্তদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও হুইপ সামশুল হক চৌধুরীসহ ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চিঠি দিয়েছিল দুদক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status