ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
পদত্যাগ করবেন না ইমরান খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 12:00 PM

পদত্যাগ করবেন না ইমরান খান

পদত্যাগ করবেন না ইমরান খান

পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি পাকিস্তানের বিরোধী দল জামিয়াত উলেমা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজল আগামী ৩১ অক্টোবর ইসলামাবাদে সরকারবিরোধী 'আজাদি মার্চ'-এর আহ্বান জানিয়েছেন। তবে ইমরান খান জানিয়েছেন, তিনি এই সমাবেশকে কেন্দ্র করে কোনো চাপ নিচ্ছেন না।

বুধবার জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিশ্লেষকদের সঙ্গে এক বৈঠকে বিরোধী দলের ওই সমাবেশের বিষয়ে নিজের মতামত তুলে ধরেন ইমরান খান। মূলত মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং পররাষ্ট্র নীতিসহ বেশ কিছু ইস্যু নিয়ে আজাদি মার্চ করবে বলে জানিয়েছে বিরোধী দল।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমার পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। আমি পদত্যাগ করব না। বেশ কিছু এজেন্ডা নিয়েই এই সমাবেশ হচ্ছে। এতে বিদেশি শক্তির হাত রয়েছে।

তিনি বলেন, মাওলানাদের সমস্যা কি আমি জানি না। আমি বিরোধী দলের এজেন্ডাগুলোও বুঝতে পারছি না। এর আগে পাকিস্তান সরকার আজাদি মার্চের অনুমোদন দিয়েছে। তার আগেই শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য আদালতের অনুমোদন পেয়েছে বিরোধী দল।

গত জুনে মাওলানা ফজল ঘোষণা করেছিলেন যে, অক্টোবরে সরকারবিরোধী বিক্ষোভ করবে তারা। সে সময় সরকারকে উৎখাতে লং মার্চের ঘোষণা দেয়া হয়। তাদের দাবি এই সরকার জালিয়াতি করে নির্বাচনে জয়ী হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status