ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ভুক্তভোগী ৯৩ শতাংশ নারী ধর্ষককে চিনতেন, চাঞ্চল্যকর তথ্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 11:52 AM

ভুক্তভোগী ৯৩ শতাংশ নারী ধর্ষককে চিনতেন, চাঞ্চল্যকর তথ্য

ভুক্তভোগী ৯৩ শতাংশ নারী ধর্ষককে চিনতেন, চাঞ্চল্যকর তথ্য

ভারতে ২০১৭ সালে মোট ধর্ষণের ঘটনার মধ্যে ৯৩ দশমিক এক শতাংশ ক্ষেত্রে ধর্ষককে চিনতেন নির্যাতিতারা। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ভারতের ক্রাইম ব্যুরোর প্রতিবেদনে। গত সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনের জেরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ হাজার দুু'শ ৯৯টি ধর্ষণের ঘটনায় তিন হাজার একশ ৫৫টি ক্ষেত্রে অভিযুক্ত পরিবারের সদস্য ছিল। ১৬ হাজার পাঁচশ ৯১টি ঘটনায় অভিযুক্ত পারিবারিক বন্ধু, সহকর্মী, প্রতিবেশী বা অন্য কোনো পরিচিত ছিল। ১০ হাজার পাঁচশ ৫৩টি মামলায় অভিযুক্ত নির্যাতিতার বন্ধু বা অনলাইন বন্ধু, লিভ-ইন পার্টনার বা বিবাহবিচ্ছেদ হওয়া স্বামী ছিল বলে জানা গেছে।

সবচেয়ে বেশি ধর্ষণের মামলা দায়ের হয়েছে ভারতের মধ্যপ্রদেশে (৫,৫৬২)। যার মধ্যে ৯৭ দশমিক পাঁচ শতাংশ ক্ষেত্রে ধর্ষককে চিনতেন নির্যাতিতা। রাজস্থানেও ৩ তিনশ পাঁচটি অভিযোগের মধ্যে ৮৭ দশমিক নয় শতাংশ ক্ষেত্রে পরিচিতের দ্বারা ধর্ষণের অভিযোগ। 

মহারাষ্ট্রে ৯৮ দশমিক এক শতাংশ ক্ষেত্রে বন্ধু, আত্মীয় বা পরিচিতের দ্বারা ধর্ষণের অভিযোগ উঠেছে। মণিপুরেও ২০১৭ সালে যে ৪০টি ধর্ষণের ঘটনা ঘটেছিল, প্রতিটি ক্ষেত্রেই অভিযুক্ত নির্যিতিতার পরিচিত।

প্রসঙ্গত, ২০১৫ সালে এনসিআরবি'র তথ্যে জানা গিয়েছিল, ধর্ষণের ঘটনায় ৯৫ শতাংশ অভিযুক্তই নির্যাতিতার পরিচিত ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status