|
কবে থেকে ফের পেঁয়াজ রপ্তানি শুরু করবে ভারত?
নতুন সময় ডেস্ক
|
![]() কবে থেকে ফের পেঁয়াজ রপ্তানি শুরু করবে ভারত? তা ছাড়া ভারতের যে মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সরকার দেশের বাজারে পেঁয়াজের দাম নাগালে রাখতে মরিয়া হয়ে উঠেছিল, সেই ভোটপর্বও মিটে গেছে দু’দিন আগে। খবর বিবিসি বাংলার। এই পটভূমিতে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি আবার কবে নাগাদ শুরু হতে পারে? আসামের রাজধানী গৌহাটিতে মঙ্গলবারও এক অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ভারত তাদের দেশে আচমকা না-বলে কয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় তাদের খুবই অসুবিধায় পড়তে হয়েছে। সেই নিষেধাজ্ঞা যেন অবিলম্বে তুলে নেওয়া হয়, সেই অনুরোধও জানিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে ভারতের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও আসাম ও ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হাজির ছিলেন। তাদের সামনেই টিপু মুনশি জানান, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলও নাকি তাকে আশ্বাস দিয়েছিলেন মহারাষ্ট্রের নির্বাচন মিটে গেলেই বাংলাদেশে আবার পেঁয়াজ যাওয়া শুরু হবে। এদিকে ভারতের শীর্ষ রপ্তানিকারকরাও কিন্তু মনে করছেন এখন আবার বিদেশে পেঁয়াজ পাঠাতে কোনও বাধা নেই। ভারতের ‘পেঁয়াজ রাজধানী’ বলে পরিচিত নাসিক থেকে গ্রিবল এগ্রো এক্সপোর্টের রাহুল চৌধুরী বলছিলেন, এখন আবার রপ্তানি শুরু করা যেতেই পারে - আমাদের ক্রেতারা নেপাল-বাংলাদেশ-শ্রীলঙ্কায় অপেক্ষা করছেন। প্রয়োজনে একটা এমইপি, অর্থাৎ ন্যূনতম রপ্তানি মূল্য চালু রাখা হোক, তাতে ক্ষতি নেই। কিন্তু বাজারে নতুন ফলন এসে গেছে, চাষীদের কাছে এখন মজুতও বিশাল। তামিলনাডুর এস এস এক্সপোর্টসের প্রধান ষান্মুগাভেল আবার বলেন, বাজার এখন অনেকটাই পড়ে গেছে - আর তা ছাড়া ২১শে অক্টোবর মহারাষ্ট্রে ভোট হয়ে যাওয়ার পর আমি তো আশা করেছিলাম নিষেধাজ্ঞা এদিনই উঠে যাবে। বৃষ্টিতে নাসিকের পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হলেও কর্নাটকের পেঁয়াজ কিন্তু বাজারে চলে এসেছে। বস্তুত গত মাসে একটা সময় ভারতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৫১ রুপি পৌঁছেছিল - যেটা এখন নেমে এসেছে ৩০-৩২ রুপিতে। কিন্তু ভাবনগরের মোদী এক্সপোর্টসের সন্দীপ মোদী আবার মনে করছেন, অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের বাজারে আবার আগুন লাগতে পারে। তিনি বলেন, মহারাষ্ট্রে এখন লেট মনসুনের কারণে পেঁয়াজের মান খারাপ হয়ে যেতে পারে, নতুন ফসল উঠতেও দেরি হতে পারে। খেয়াল করবেন, গত সপ্তাহেই হোলসেলে যে পেঁয়াজ ছিল ২৮ রুপি কেজি, সেটাই কিন্তু আজ ৩৭ রুপিতে পৌঁছে গেছে। বস্তুত বাজারে এই ওঠাপড়ার কারণেই কেন্দ্রীয় সরকার রপ্তানি নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া নিয়ে সংশয়ে ভুগছে। বস্তুত গত মাসে একটা সময় ভারতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৫১ রুপি পৌঁছেছিল - যেটা এখন নেমে এসেছে ৩০-৩২ রুপিতে। কিন্তু ভাবনগরের মোদী এক্সপোর্টসের সন্দীপ মোদী আবার মনে করছেন, অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের বাজারে আবার আগুন লাগতে পারে। তিনি বলেন, মহারাষ্ট্রে এখন লেট মনসুনের কারণে পেঁয়াজের মান খারাপ হয়ে যেতে পারে, নতুন ফসল উঠতেও দেরি হতে পারে। খেয়াল করবেন, গত সপ্তাহেই হোলসেলে যে পেঁয়াজ ছিল ২৮ রুপি কেজি, সেটাই কিন্তু আজ ৩৭ রুপিতে পৌঁছে গেছে। বস্তুত বাজারে এই ওঠাপড়ার কারণেই কেন্দ্রীয় সরকার রপ্তানি নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া নিয়ে সংশয়ে ভুগছে। সূত্র : বাংলাদেশ জার্নাল
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
