ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘাসফড়িং কয়্যারের ‘কিছু কথা কিছু গান’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 10:30 PM

ঘাসফড়িং কয়্যারের ‘কিছু কথা কিছু গান’

ঘাসফড়িং কয়্যারের ‘কিছু কথা কিছু গান’

সংগীতশিল্পী আরমীন মুসার হাত ধরে প্রতিষ্ঠিত গানের দল ‘ঘাসফড়িং কয়্যার’র প্রথম অ্যালবাম ‘কিছু কথা কিছু গান’ প্রকাশ হলো।

রাজধানীর শিল্পকলায় একাডেমির জাতীয় নাট্যশালায় শনিবার সন্ধ্যায় অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা ও বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী নাশিদ কামাল।

প্রায় তিন বছরের প্রচেষ্টায় প্রকাশিত এ অ্যালবামে মোট ৮টি গান রয়েছে। অ্যালবামের প্রকাশনা উপলক্ষ্যে ‘ঘাসফড়িং কয়্যার’র শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অন্যান্যের মধ্যে এ আয়োজনে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, এলিটা করিম, সভ্যতা, শিবু কুমার শীলসহ আরও অনেকে।

নাশিদ কামাল বলেন, “শৈশব থেকেই সংগীতের প্রতি ঝোঁক ছিল আরমীনের। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি, ওকে সংগীতের শেকড়ের সঙ্গে যুক্ত করাতে পেরেছে। আরমীন এখন গানের দল নিয়ে নতুন কিছুর করার প্রত্যয়ে এগিয়ে চলেছে; যা আমাকে গর্বিত করছে।”

যুক্তরাষ্ট্রের বোস্টনের বার্কলে কলেজ থেকে সংগীতের উপর উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফেরার পর ২০১৫ সালে ‘ঘাসফড়িং কয়্যার’ গঠন করেন আরমীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status