ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্যাম্পেন দিয়ে গোসল করেন পাকিস্তানি মডেল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 9:29 PM

শ্যাম্পেন দিয়ে গোসল করেন পাকিস্তানি মডেল!

শ্যাম্পেন দিয়ে গোসল করেন পাকিস্তানি মডেল!

কারও দামি গাড়ি কেনার শখ তো কেউ আবার ঘোরাঘুরি করে প্রচুর খরচ করেন। কারও আবার দামি গয়না কেনার শখ আছে। বিশ্বের নানা প্রান্তে এমন মানুষের অভাব নেই। কিন্তু শুধু স্নানের জন্য কেউ লাখ লাখ টাকা খরচ করেন এমন ঘটনা খুব বিরল।

কামালিয়া জহুর। পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী মোহাম্মদ জহুরের স্ত্রী তিনি। পেশায় মডেল ও গায়িকা ৩৯ বছর বয়সী কামালিয়া জন্মসূত্রে ইউক্রেনিয়ান। তার প্রকৃত নাম নাতালিয়া শারেনকোভা। ২০০৩ সালে মোহাম্মদ জহুরের সঙ্গে বিয়ের পর নাম বদলে হয় কামালিয়া জহুর।

কামালিয়া ও মোহম্মদ জহুর দম্পতির আরাবেলা ও মিরাবেলা নামে দুই কন্যা আছে। তারা যে বাংলোতে থাকনে তাতে মোট ঘর আছে ১০টি। বাইশ জন গৃহপরিচারক সেটি দেখোশোনা করেন। তাদের বার্ষিক বেতন দুই কোটি টাকারও বেশি।

zahoorস্বামী-সন্তানসহ কামালিয়া জহুর

বিলাসবহুল জীবনযাপন আর অদ্ভুত সব শখের জন্য কামালিয়া জহুর নানা সময় আলোচত হন। জানা গেছে, বছরে নাকি তিনি ৫০ লাখ টাকার বেশি কেনাকাটা করেন। কামালিয়া জহুরের হাতে যে ঘড়িটি শোভা পায় তার দাম নাকি ৪০ লাখ টাকারও বেশি। চশমা পরেন ৪ লাখ টাকার।

এ তো গেল তার দামি জিনিসপত্র কেনা আর পরার শখের কথা। কিন্তু তার অদ্ভুত একটি শখ রয়েছে যা শুনলে আশ্চর্য হবেন অনেকে। গোসলের জন্য আমরা পানি ব্যবহার ব্যবহার করলেও পানি একমদমই পছন্দ নয় কামালিয়ার।


গোসলের জন্যও বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত এই মডেল ও গায়িকা লাখ লাখ টাকা খরচ করেন। গোসলে পানির পরিবর্তে তিনি ব্যবহার করেন সবচেয়ে দামি মদ শ্যাম্পেন। গোসলের জন্য প্রতিদিন তার ৫ হাজার টাকা মূল্যের ২০ থেকে ৩০ বোতল শ্যাম্পেনের প্রয়োজন হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status