ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মানসিক অসুস্থ আব্দুল্লাহ মুখস্ত করলেন পুরো কোরআন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 8:03 PM

মানসিক অসুস্থ আব্দুল্লাহ মুখস্ত করলেন পুরো কোরআন!

মানসিক অসুস্থ আব্দুল্লাহ মুখস্ত করলেন পুরো কোরআন!

সৌদি আরবের ৩১ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী মোহাম্মদ আব্দুল্লাহ আল-কারনি কোরআনে হাফেজ হয়েছেন। আল্লাহর মেহেরবানী এবং নিজের ঐকান্তিক প্রচেষ্টায় পুরো পবিত্র কুরআন মুখস্ত করতে তিনি সক্ষম হন।
এই মানসিকভাবে অক্ষম ব্যক্তি অসুস্থ সত্ত্বেও পুরো কোরআন মুখস্ত করে সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন। রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
 
আবদুল্লাহর পরিবার চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে জানতে পারেন, আবদুল্লাহ লিখতে ও পড়তে পারবে না। তাই তাকে স্কুলেই ভর্তি করানো হয়নি। তার জীবনের অধিকাংশ সময় হাসপাতলেই কেটেছে।

এদিকে আবদুল্লাহ কোনো মাদরাসায় ভর্তি না হয়েই প্রাতিষ্ঠানিক লেখাপড়ার ক্ষমতা ছাড়াই হৃদয় দিয়ে পুরো কোরআন মুখস্ত করায় অনেকেই বিস্মিত হয়েছেন।

সৌদি বংশোদ্ভূত মোহাম্মাদ আব্দুল্লাহ আল-কারনি শুধু মানসিক অসুস্থই নয়, বরং তার শারীরিক অঙ্গপ্রত্যঙ্গেও রয়েছে নানা অসঙ্গতি।

আবদুল্লাহর ভাই মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সে শারীরিক সমস্যা নিয়েই জন্মগ্রহণ করে। জন্মের পর তার একটি মুত্রনালী নষ্ট হয়ে যায়। একটি মাত্র পেলভিস নিয়েই বেঁচে আছে। 

তিনি আরো বলেন, এটা আল্লাহর মেহেরবানী এবং তার ঐকান্তিক প্রচেষ্টার কারণেই পুরো পবিত্র কোরআন মুখস্ত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status