|
নতুন নেতৃত্বের মধ্য দিয়ে যুবলীগ নবযাত্রা শুরু করবে : নানক
নতুন সময় প্রতিবেদক
|
![]() নতুন নেতৃত্বের মধ্য দিয়ে যুবলীগ নবযাত্রা শুরু করবে : নানক বুধবার দুপুরে কুড়িগ্রামে শেখ রাসেল পৌর অডিটোরিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন। নানক বলেন, আগামী ২৩ নভেম্বর যুবলীগের কংগ্রেসকে কেন্দ্র করে যুবলীগের চেয়ারম্যানকে অব্যাহতি দেয়া হয়েছে। যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকেও অব্যাহতি দিয়ে যুবলীগ নতুন নেতৃত্বের মধ্য দিয়ে নবযাত্রা শুরু করবে। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন। তারা স্বাধীনভাবে কাজ করছে। তারা যার কাছে হিসাব চাওয়ার চাইতে পারে, তদন্ত করতেই পারে। তারা যে দায়িত্ব পালন করছে সে দায়িত্ব পালনে আমাদের সকলকেই সহযোগিতা করতে হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী প্রমুখ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
