ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
তামিমের সঙ্গে বিসিবির যোগাযোগ, সুরাহা হবে আজই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 3:06 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 23 October, 2019, 3:07 PM

তামিমের সঙ্গে বিসিবির যোগাযোগ, সুরাহা হবে আজই

তামিমের সঙ্গে বিসিবির যোগাযোগ, সুরাহা হবে আজই

ক্রিকেটারদের সঙ্গে চলমান সংকট নিরসনে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি।


সবকিছু ঠিক থাকলে বুধবার বিকালে (৫টা নাগাদ) ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবে বিসিবি। এখানেই চলমান ক্রিকেট সংকটের সুরাহা হবে বলে আশা করা হচ্ছে।

নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবারের সংবাদ সম্মেলন শেষে আমরা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করেছি। তামিমের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা তাকে বলেছি, এগুলো আর্থিক সমস্যা। এসব সমাধান হওয়া সময়ের ব্যাপার। আলোচনার মাধ্যমেই সব ঠিক হয়ে যাবে। প্রত্যুত্তরে সতীর্থদের সঙ্গে পরামর্শ করে বৈঠকের আশ্বাস দিয়েছেন ড্যাশিং ওপেনার।

এর আগে গেল সোমবার দেশের ক্রিকেটের দুর্বল দিকগুলোকে বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে ১১ দফা দাবি উত্থাপন করেন ক্রিকেটাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেটে ফিরবেন না বলেও হুমকি দেন তারা। সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন সাকিব-তামিমরা।এতে শঙ্কায় পড়েছে জাতীয় দলের ভারত সফর। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও স্থবির হয়ে গেছে।

পরিপ্রেক্ষিতে হার্ডলাইনে যায় বিসিবি। পরের দিন সংবাদ সম্মেলন করে ক্রিকেটারদের দাবি-দাওয়া অযৌক্তিক বলে উড়িয়ে দেয় তারা। সংবাদ ব্রিফিংয়ে এর পেছনে যড়যন্ত্র রয়েছে বলে জানান বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। তার ভাষ্যে, দেশের ক্রিকেটের অচলাবস্থা ঠিক করতে তেমন কোনো আভাস পাওয়া যায়নি।

শোনা যাচ্ছে, অবশেষে বরফ গললো দুই পক্ষের। উভয়ই আলোচনায় বসতে সম্মত হয়েছে। এ থেকে ইতিবাচক কিছুর প্রত্যাশা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status