ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রিকেটারদের দেখে নিতে
পাপন ভাইকে প্রভাবিত করছেন কেউ: পাইলট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 2:36 PM

পাপন ভাইকে প্রভাবিত করছেন কেউ: পাইলট

পাপন ভাইকে প্রভাবিত করছেন কেউ: পাইলট

বেতন-ভাতাদি বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলনে বাংলাদেশের ক্রিকেটাররা। দাবি-দাওয়া না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। এতে শঙ্কায় পড়েছে জাতীয় দলের ভারত সফর। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও স্থবির হয়ে গেছে।

সাকিব-তামিমদের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে হার্ডলাইনে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের দাবিগুলোকে স্রেফ উড়িয়ে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণও করেছেন তিনি।

তবে বিসিবির এতটা কঠোর হওয়া উচিত হয়নি বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাশাপাশি ক্রিকেটারদের দাবিগুলোকে যৌক্তিক বলছেন তিনি।

সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, খেলোয়াড়দের দাবি সম্পূর্ণ যৌক্তিক। এগুলো তাদের ন্যায্য পাওনা। এমন কঠোর হওয়া বিসিবির উচিত হয়নি। এটি বোর্ডের ভুল হয়েছে। সবাই সাকিব-তামিম হতে পারবে না। তাই ঘরোয়া ক্রিকেটে টাকাটা বাড়িয়ে দেয়া উচিত। খেলোয়াড়দের রুটি-রুজি এটাই।

পাইলটের আশা, সঠিক সিদ্ধান্ত নেবে বিসিবি। পাপন ভাই ভালো মানুষ। তার পেছনে কিছু মানুষ লেগে আছে। তাকে ভুল পথে ঠেলে দিচ্ছেন। ক্রিকেটারদের দেখে নিতে উনাকে প্রভাবিত করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status