ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাপনকে এক হাত নিলেন সাবের হোসেন চৌধুরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 2:25 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 23 October, 2019, 2:27 PM

পাপনকে এক হাত নিলেন সাবের হোসেন চৌধুরী

পাপনকে এক হাত নিলেন সাবের হোসেন চৌধুরী

পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দাবি-দাওয়া না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা। এতে শঙ্কায় পড়েছে জাতীয় দলের ভারত সফর। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও স্থবির হয়ে গেছে।


সাকিব-তামিমদের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে হার্ডলাইনে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের দাবিকে স্রেফ উড়িয়ে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণও করে বসেছেন তিনি।

পাপনের এ আচরণকে ঔদ্ধত্য বলে মনে করছেন সাবেক বিসিবি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, এটি পাপনের ইগো সমস্যা। এটি হচ্ছে আমি রাজা, সবাই প্রজা। সমস্যা সমাধানের জন্য আমার কাছে সবাইকে আসতে হবে। আমি মনে করি, এটি অপরিপক্ব নিয়ম। মনে হচ্ছে, বোর্ডে একজন না এলে পুরো ক্রিকেটটাই বন্ধ হয়ে যাবে। এটি অবিশ্বাসযোগ্য। এ রকম ইগো নিয়ে থাকলে অচলাবস্থা কাটবে না।

উদ্ভূত সমস্যা সমাধানের পথও বাতলে দিয়েছেন সাবের হোসেন। তিনি বলেন, পাপন সাহেবকে আমি বলব- ক্রিকেটারদের চায়ের দাওয়াত দিন। তাদের সঙ্গে আলোচনায় বসুন। কথা বলুন। ইগো বাদ দিন। সে আমার দিকে তাকায়নি কেন? তার সঙ্গে কথা বলব না- এমন চিন্তাভাবনা নিয়ে বোর্ডের দায়িত্ব পালন করা যায় না। বোর্ড দেশের ক্রিকেটের অভিভাবক। তাদেরই এগিয়ে এসে সমস্যার সমাধান করতে হবে। সংসারে সন্তান দোষ করতেই পারে। সেটি দেখে বাবা যদি বলে তুমি ভুল করেছ, তোমার সঙ্গে আর কথা বলব না। এটি কি কোনো দায়িত্বপূর্ণ কথা হবে?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status