ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালীগঞ্জে অটোরিকশা কেড়ে নিলো বৃদ্ধের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 1:04 PM

কালীগঞ্জে অটোরিকশা কেড়ে নিলো বৃদ্ধের

কালীগঞ্জে অটোরিকশা কেড়ে নিলো বৃদ্ধের

লালমনিরহাটের কালীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ আলী নাড্ডা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আমিনগঞ্জ আঞ্চলিক সড়কের আদর্শপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আদর্শপাড়ার টেপাটারী গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বিকলে সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে একটি মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল করে তুষভান্ডার বাজারের দিকে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। পথিমধ্যে তুষভান্ডারগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দিলে খাদে পড়ে গিয়ে তিনি আহত হন। পরে এলাকাবাসী বৃদ্ধকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণ করেন।

তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত মোহাম্মদ আলী আদর্শপাড়ার একটি এতিমখানার প্রতিষ্ঠাতা ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status