ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিদ্যালয় মাঠ ভরাট হয়নি এক শত চব্বিশ বছরও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 12:58 PM

বিদ্যালয় মাঠ ভরাট হয়নি এক শত চব্বিশ বছরও

বিদ্যালয় মাঠ ভরাট হয়নি এক শত চব্বিশ বছরও

নওগাঁর রাণীনগর উপজেলার সিম্বা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ পুরো বর্ষা জুড়েই পানির নীচে নিমজ্জিত থাকে। ফলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা একদিকে যেমন শিক্ষার মনোরম পরিবেশ পাচ্ছেনা অন্যদিকে খেলাধুলা জাতীয় সমাবেশ থেকে বঞ্চিত হয়ে আসছে। প্রায় ১শ’ ২৪ বছর ধরে এমন আবস্থা চলতে থাকলেও ভরাট হচ্ছেনা বিদ্যালয় মাঠ।

জানা গেছে, রাণীনগর উপজেলার সদর খট্রেশ্বর ইউনিয়নের সিম্বা এলাকায় ১৮৮৫ সালে সিম্বা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বর্তমানে বিদ্যালয়ে ১শ’৩৬জন শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করছে। শিক্ষার্থীদের প্রতিনিয়ত দুই শিফটে পাঠ দান করতে হচ্ছে। বিদ্যালয়ের প্রথমদিকে মাটির ঘর নির্মাণ থাকলেও গত কয়েক বছর আগে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে কেবলমাত্র একটি নতুন একতলা ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু দূর্ভাগ্যবশত শিক্ষার্থীদের শরীরচর্চা, খেলাধুলা এবং জাতীয় সমাবেশ করতে বিদ্যালয়ের মাঠটির কোন উন্নয়ন হয়নি। শিক্ষকরা আরো জানান, অনেক সময় বন্যা অথবা বর্ষার পানি অতিরিক্ত জমা হলে বিদ্যালয়ের বারান্দায় পানি এসে একেবারে পুকুরের মতো দেখা যায়। বাধ্য হয়ে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে ছুটি দিয়ে পানি না কমা পর্যন্ত ক্লাশ বন্ধ রাখতে হয়। বিদ্যালয়টি ১শ’২৪ বছর অতিক্রম করলেও মাঠ ভরাট করার উদ্যোগ নেয়নি কেউ।
 এব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন বলেন, বিদ্যালয়ের মাঠ পানিতে ভরপুর থাকায় শরীরচর্চা থেকে শুরু করে খেলাধুলা, জাতীয় সমাবেশ করতে পারছেন না শিক্ষার্থীরা। ফলে বিদ্যালয়ে আসার পর থেকেই গৃহবন্দি হয়ে পড়ে।

 এব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, ইতিমধ্যে বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। খরা মৌসুম আসলে একটি প্রকল্পের মাধ্যমে মাটি দিয়ে বিদ্যালয় মাঠটি ভরাট করা হবে।#




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status