ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভিপি নুরের ফেসবুক আইডি হ্যাক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 12:56 PM

ভিপি নুরের ফেসবুক আইডি হ্যাক

ভিপি নুরের ফেসবুক আইডি হ্যাক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুরের ফেসবুক আইডি ও পেজ হ্যাক হয়েছে।


বুধবার ভোর থেকে নুর তার আইডিটি ব্যবহার করতে পারছেন না।

ভিপি নুর আইডি হ্যাকের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

নুর বলেন, দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন ধরে তার আইডি হ্যাক করার চেষ্টা করছিল। আজ ভোর থেকে আইডিতে ঢকতে পারছি না। আইডির ইমেইল এবং ফোন নম্বর বদলে ফেলা হয়েছে। পেজটা উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে শিগগিরই আইনি পদক্ষেপ নেব।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগ আমাদের আইডি হ্যাক করেছিল। তারাই এটা করে থাকতে পারে। এর আগে কোটা আন্দোলনের সংগঠক মশিউর ও বিন ইয়ামীন মোল্লার আইডি হ্যাক হয়েছে। এরই ধারাবাহিকতায় আমার আইডি হ্যাক করা হয়েছে।

নুর বলেন, আমরা সবসময় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে কথা বলি। এধরনের অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি শ্রেণি আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু তাদের এ ঘৃণ্য চেষ্টা কখনও সফল হবে না।

তিনি আইডি হ্যাকের প্রেক্ষিতে অপ্রীতিকর কোনো কিছুর জন্য বিব্রত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status