ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
তদন্ত জালে লিয়াকত শিকদার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 12:14 PM

তদন্ত জালে লিয়াকত শিকদার

তদন্ত জালে লিয়াকত শিকদার

ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারের ব্যাপারে তদন্ত শুরু করেছে আইনপ্রইয়োগকারী সংস্থা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ছাত্রলীগের সিন্ডিকেট বাণিজ্যের অন্যতম হোতা লিয়াকত শিকদার। ছাত্রলীগের গত কয়েকটি কমিটি গঠনের নেপথ্যে কলকাঠি নেড়েছেন এই সাবেক ছাত্রনেতা। দলীয় কোনো বড় পদে না থাকলেও ছাত্রলীগ নিয়ন্ত্রণ করতেন লিয়াকত শিকদার।

দায়িত্বশীল কয়েকটি সূত্র জানিয়েছে, ছাত্রলীগে যে বিপুল পরিমাণ অনুপ্রবেশকারী ঢুকেছে এবং ছাত্রলীগে শিবির এবং বিএনপির আধিপত্য তৈরি হয়েছে, এটা মূলত লিয়াকত শিকদারের সিন্ডিকেটের কারণেই হয়েছে।

প্রাথমিক অভিযোগে বলা হচ্ছে যে, লিয়াকত শিকদার কেন্দ্রীয় কমিটিতে তার নিজস্ব লোকজন ঢোকাতেন। এর বিনিময়ে তিনি আর্থিকভাবে লাভবান হতেন। তার সবুজ সংকেত ছাড়া স্থানীয় পর্যায়ে কোনো কমিটি হতো না। লিয়াকতের সরাসরি নির্দেশেই বিভিন্ন স্থানে কমিটি হতো। অবশ্য শুদ্ধি অভিযানের পর থেকেই লিয়াকত শিকদারকে দলীয় কোনো কর্মসূচীতে দেখা যাচ্ছে না। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন সে সম্পর্কেও কোনো সঠিক তথ্য নেই। তবে আইনপ্রয়োগকারী সংস্থা জানাচ্ছে, তদন্তের শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। সূত্র: বাংলা ইনসাইডার

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status