ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ দল ভারত সফরে না গেলে কোহলিদের লাভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 11:52 AM

বাংলাদেশ দল ভারত সফরে না গেলে কোহলিদের লাভ

বাংলাদেশ দল ভারত সফরে না গেলে কোহলিদের লাভ

বেতন বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন সাকিব আল হাসানরা। টাইগারদের দাবি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেনে না হয় অথবা ক্রিকেটাররা যদি ধর্মঘট প্রত্যাহার করে খেলায় না ফেরেন তাহলে বিরাট কোহলিদেরই লাভ।

ভারত সফরে বাংলাদেশ দল টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ না নিলে বিরাট কোহলিরা ম্যাচ না খেলেই সিরিজ জিতে যাবে। সেক্ষেত্রে কোহলিরা পেয়ে যাবে ১২০ পয়েন্ট।

ক্রিকেটারদের দাবি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তারা আন্দোলন না করে ক্রিকেট বোর্ডকে বিষয়গুলো জানালে আমরা এমনেতেই তাদের দাবি মেনে নিতাম।

তিনি আরও বলেন, আপনারাই অনেকবার আমাকে বলেছেন, পাপন ভাই এতকিছু করলেন ভারতে একটা সিরিজের ব্যবস্থা করেন। আমরা এত কষ্ট করে ভারতে একটা পূর্নাঙ্গ সিরিজের ব্যবস্থা করলাম। তাছাড়া এই সফরে দুটি টেস্ট ম্যাচ হবে, যা আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। অথচ এখন এই আন্দোলন!

প্রসঙ্গত, আগামী মাসের ৩ নভেম্বর দিল্লিতে শুরু হতে বাংলাদেশ বমান ভারতের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সূত্র: যুগান্তর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status