ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ভুয়া এমবিবিএস ডাক্তারের ৭০ হাজার অপারেশন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 4:29 PM

ভুয়া এমবিবিএস ডাক্তারের ৭০ হাজার অপারেশন!

ভুয়া এমবিবিএস ডাক্তারের ৭০ হাজার অপারেশন!

মানুষকে বোকা বানিয়ে ভুয়া এমবিবিএস ডিগ্রি নিয়ে ১০ বছর ধরে রোগীদের চিকিৎসা করছেন ভারতের উত্তরপ্রদেশের ওম পাল শর্মা। এরই মধ্যে করেছেন ৭০ হাজার অপারেশনও। তবে এতোদিন পর জানা গেলো চিকিৎসক হওয়ার জন্য তিনি যে এমবিবিএস ডিগ্রি নিয়েছিলেন তা আসল নয়।

অবশেষে ভুয়া চিকিৎসক ওম পাল শর্মাকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে উত্তর প্রদেশের শাহারানপুরের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওম পাল শর্মা ব্যাঙ্গালুরুর রাজেশ আর নামের এক চিকিৎসকের কাছ থেকে ভুয়া ডিগ্রি নিয়ে গত ১০ বছর ধরে চিকিৎসাসেবা চালিয়ে আসছিলেন।

অভিযুক্ত শর্মা কর্নাটক মেডিক্যাল কাউন্সিলে নিজের নাম নিবন্ধনও করিয়েছিলেন। পাশাপাশি তিনি একটি সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই চিকিৎসক তার পরিচালিত নার্সিং হোমে অন্তত ৭০ হাজার অপারেশন করিয়েছেন।

প্রাথমিক এ বিষয়ে আর কোনো তথ্য জানা যায়নি। তবে বিস্তারিত তদন্ত চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status