ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
আরডিএর সাবেক চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 4:22 PM

আরডিএর সাবেক চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

আরডিএর সাবেক চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে সাড়ে ৫০ কাঠা জমি অবৈধভাবে বরাদ্দ দেয়ার অভিযোগ উঠেছে।

যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে তারা হলেন- রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, সাবেক অ্যাস্টেট অফিসার আবু বকর সিদ্দিক, হিসাবরক্ষক মো. রুস্তম আলী, নিম্নমান সহকারী মোস্তাক আহমেদ, অ্যাসথেটিক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজুল হক, রাজশাহীর বাসিন্দা মো. এনামুল হক, আবু রায়হান শোয়েব আহমেদ সিদ্দিকী, ডা. এস এম খোদেজা নাহার বেগম, ডা. মো. রবিউল ইসলাম স্বপন এবং মো. খায়রুল আলম।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ২০১৬ সালের ২ জানুয়ারি অনুষ্ঠিত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাধারণ সভায় চন্দ্রিমা আবাসিক এলাকার ৮টি বাণিজ্যিক প্লট বরাদ্দের বিষয়ে কোন এজেন্ডা না থাকা সত্ত্বেও কোনো আলোচনা না করে এবং নিয়ম বহির্ভূতভাবে বিজ্ঞপ্তি প্রকাশ না করে গোপনে কার্যবিবরণীতে উল্লেখপূর্বক জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত ৮টি দরপত্রে উদ্ধৃত দর অনুমোদন করেন এবং দরদাতাদের অনুকূলে বরাদ্দপত্র প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

এভাবে আরডিএর সর্বমোট ৫০ দশমিক ৬৭ কাঠা জমি অবৈধভাবে বরাদ্দ প্রদান করেন। শিগগিরই এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে দুদক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status