ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয়বার বিয়ে করলেন জাস্টিন বিবার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 3:18 PM

দ্বিতীয়বার বিয়ে করলেন জাস্টিন বিবার

দ্বিতীয়বার বিয়ে করলেন জাস্টিন বিবার

পপ গায়ক জাস্টিন বিবার স্ত্রী হেইলি বাল্ডউইনকেই দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন। সোমাবার সাউথ ক্যালোলিনাতে তাদের জাকজমকপূর্ণ এ বিয়ে অনুষ্ঠিত হল। পরিবার এবং বন্ধুবান্ধবদের জন্যই মূলত বিবার-হেইলি এ বিগ ফ্যাট বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন।

তরুণ-তরুণীর হার্টথ্রব গায়ক বিবার গত বছরের ১৩ সেপ্টেম্বরে নিউ ইয়র্কে কোর্ট ম্যারেজ করলেও তার বিয়ে নিয়ে আগ্রহের কমতি ছিল না কারোরই। আর তাইতো আবারও বিশাল আয়োজন করে অনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন এ দম্পতি।  
পিপলস ম্যাগাজিন জানায়, সোমবার মন্টেজ প্যালমেটো ব্লাফ রিসোর্টে এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামারসেট চ্যাপেলে ১৫৪ জন অতিথির উপস্থিতিতে আবারও বিয়ের মন্ত্র পাঠ করলেন এ দম্পতি। এরপর অতিথিদের জন্য উইলসন বলরুমে একটি ককটেল পার্টির আয়োজন করা হয়।

কেন্ডাল জেনার, জোয়ান স্মলস, ক্যামিলা মরোনের মতো নামিদামী তারকারা উপস্থিত ছিলেন বিয়েতে। বিবার-হেইলির জন্য গান পরিবেশন করেন গ্র্যামি বিজয়ী কানাডিয়ান গায়ক ড্যানিয়েল সিজার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status