ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
দুই মাসের কন্যাকে নিয়ে পর্বতচূড়ায় বলিউড অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 3:16 PM

দুই মাসের কন্যাকে নিয়ে পর্বতচূড়ায় বলিউড অভিনেত্রী

দুই মাসের কন্যাকে নিয়ে পর্বতচূড়ায় বলিউড অভিনেত্রী

বলিউড অভিনেত্রী সামিরা রেড্ডি। দুই মাস বয়সী শিশুকন্যা নায়রাকে নিয়ে ভারতের কর্ণাটকের সর্বোচ্চ পর্বতচূড়া মুল্লায়ানগিরিতে ওঠেন সামিরা।

সোমবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন ওই সময়ের একটি ভিডিও।
ভিডিও'র ক্যাপশনে তিনি লেখেন, নায়রাকে নিয়ে মুল্লায়ানগিরিতে আরোহণের চেষ্টায় বাধা পড়েছে। দম শেষ হয়ে যাওয়ায়, মধ্যপথেই থেমে গেলাম। ৬৩০০ ফুট উঁচু। এটিই কর্ণাটকের সর্বোচ্চ পর্বতচূড়া।

৩৫ বছর বয়সী এ তারকা জানান, নতুন মায়েদের কাছ থেকে তিনি বিপুল সাড়া পাচ্ছেন যারা তার থেকে অনুপ্রাণিত হয়েছেন।

ওই ইনস্টাগ্রাম পোস্টে সামিরা রেড্ডি বলেন, নতুন মায়েদের কাছ থেকে অনেক মেসেজ পেয়েছি, তারাও ভ্রমণে উৎসাহিত হয়েছেন। ভ্রমণ কাহিনীর এত ইতিবাচক সাড়া পাওয়ায় আমি শিহরিত।

২০১৩ সালে অক্ষয় বরদেকে বিয়ের পরপরই অভিনয় থেকে সরে দাঁড়ান সামিরা। ২০১৫ সালে তাদের প্রথম সন্তান হানসের জন্ম হয়। ‘ট্যাক্সি নম্বর ৯২১১’, ‘ম্যায়নে দিল তুঝকো দিয়া’র মতো হিট সিনেমা রয়েছে সামিরা রেড্ডির ঝুঁলিতে, দক্ষিণী সিনেমাতেও কাজ করেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status