ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
‘এ জীবন আর চাই না’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 10:49 AM

‘এ জীবন আর চাই না’

‘এ জীবন আর চাই না’

মাদক সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে আসার আহবান জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার। সেই আহবানে সাড়া দিয়ে আপ্লুত কণ্ঠে মাদকসেবীরা কমিশনারকে বলেন, স্যার, আমরা আর এ জীবন চাই না। আমরা নতুন জীবনে ফিরে যেতে চাই।

সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড ও রেলস্টেশনে এমন দৃশ্য দেখা গেছে। পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বলেন, সমাজকে পরিবর্তনের জন্য প্রত্যেককে নিজ অবস্থান থেকে মাদকসেবীদের সহযোগিতা করতে হবে। এখন তিন মাদকসেবী স্বেচ্ছায় স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাদের রিহ্যাবিলিটেশন সেন্টারের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার ফ্লাইওভারের নিচে ও তার আশপাশে বিচরণ করে মাদকসেবীরা। এসব অধিকাংশ মাদকসেবীর শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে হাত-পায়ে ক্ষতের চিহ্ন রয়েছে। তারা ওষুধের দোকান থেকে সিরিজ কিনে প্যাথেডিনসহ নানা ধরনের নেশাজাত ইনজেকশন নেয়। আর এসব মাদকদ্রব্যের অর্থ জোগাড় করতে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে মাদকসেবীরা। এ পদ্ধতি ব্যবহারের ফলে অনেক মাদকসেবী এইচআইভি জীবাণুতে ভুগছেন। আবার কেউ ভুগছেন নানা জটিল রোগে। এই সব মাদকসেবীরা যেন নেশা ছেড়ে ভালো পথে আসে তার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) একটি উদ্যোগ নেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status