রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি।
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 10:45 AM
রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি।
মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯)বিলাসিতার জন্য খরচ হতে পারে। বিবাহের জন্য আলোচনার সম্ভাবনা। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। আজ দাম্পত্য জীবনে হঠাৎ করে অভাবনীয় কোনো পরিবর্তন হতে পারে। আত্মীয়দের আজ বেশি বিশ্বাস না করাই ভালো। সংসারে অশান্তির ফলে মনে ক্লেশ। অতিরিক্ত আত্মবিশ্বাসে সংসারে অশান্তি। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে সঞ্চয়ের ভাবনা করাই শ্রেয়।
বৃষ (এপ্রিল ২০-মে ২০) সাধু সেবায় মনে শান্তি। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা হতে পারে। হাড়ের রোগে ভোগান্তির আশঙ্কা আছে। কোনো বন্ধুর সাহায্যে ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা। মন বসবে না পড়ার টেবিলে। সন্তানদের জন্য কোনো কারণে চিন্তা বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে।
মিথুন (মে ২১-জুন ২০) আজ পুরনো দিনের কোনো আশা ভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনো ভাল জিনিস আপনাকে অবাক করবে। আজ বিনিয়োগী কোনো ব্যবসার ফল ভাল পাওয়া যাবে। ব্যয় কম হবে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন।
কর্কট (জুন ২১-জুলাই ২২) সংসারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। দুপুরের পর ব্যবসায় সমস্যা বাড়তে পারে। নতুন কোনো ব্যবসার ব্যাপারে চিন্তা ভাবনা। আজ কাজের জায়গায় খুব সতর্ক থাকুন, বুদ্ধি ভ্রম ঘটতে পারে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২) যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। মনে উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো কোনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।
কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২) কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। মানসিক কোনো উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন কাজ কর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।
তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২) সংসারে কোনো বিবাদ কাজের প্রতি অনীহা আসতে পারে। বাবার সঙ্গে কোনো বিশেষ আলোচনা। শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন। প্রেমের জন্য বড়দের সঙ্গে বিবাদ বাধতে পারে। আজ ভালো-মন্দ খাওয়ার দিন!
বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১) কোনো কাজের জন্য নিচু হতে হবে। ব্যবসার দিকে কোনো মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক ব্যাপারে কোনো সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনো কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১) অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে সমস্যা হতে পারে। কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও তা গুরুজনের পরামর্শে মিটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে সমস্যা হতে পারে। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি লক্ষ করা যাচ্ছে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯) দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে । নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে। সাধুসঙ্গে গিয়ে মনে শান্তি। আত্মীয় নিয়ে চিন্তা হতে পারে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮) সকল আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। হটাৎ করেই কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। শরীর খুবই ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০) ধর্মীয় ব্যাপারে কোনো আলোচনা থেকে মনের শান্তি বাড়তে পারে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কিছু কেনাবেচা করার জন্য দিনটি শুভ। কমবয়সীদের কথা শুনলে বিপদে পড়তে পারেন। পেটের সমস্যা বৃদ্ধি। সৎ গুরু দেবের সাহায্য পেতে পারেন। আজ ব্যবসায় ফল ভাল খারাপ মিশিয়ে থাকবে।