ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ছাত্রলীগ নেতাকে কুপিয়ে এসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 11:04 AM

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে এসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে এসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সৈয়দ মোহাম্মদ মুন্না (৩৫) নামের ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম এবং এসিড ঢেলে শরীর ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় ফতুল্লার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মুন্না ফতুল্লার দাপা এলাকার বাসিন্দা ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য মেরাজ হোসেনের ছেলে। তিনি ফুতুল্লা থানা ছাত্রলীগের নেতা ও গার্মেন্টসের ওয়েস্টেজ ব্যবসায়ী বলে জানা গেছে।

মুন্নার পদের বিষয়ে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক জানান, মুন্না ছাত্রলীগ করে এটা জানি। তবে তার পদ-পদবী সম্পর্কে আমার জানা নেই। কারণ, ১৫ বছর আগের পুরানো কমিটি এখনও চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় অজ্ঞাত কয়েকজন যুবক মুন্নার ওপর হামলা চালায়। এ সময় তারা মুন্নার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে কোপায় এবং তার শরীরে এসিড নিক্ষেপ করে। এতে মুন্না নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়লে
ওই যুবকরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মুন্নার ছোট ভাই শাওন দাবি করে বলেন, মুন্না গার্মেন্টসের ওয়েস্টেজ মালের ব্যবসা করেন। বিএনপির স্থানীয় সন্ত্রাসী সাইফুল ও রকিসহ তাদের লোকজন ব্যবসায়িক বিরোধের জেরে মুন্নাকে কুপিয়ে শরীরে এসিড ঢেলে দিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে এবং ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status