ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
যেভাবে গৃহকর্মী থেকে বাংলাদেশি মডেল প্রিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 September, 2019, 11:45 AM

যেভাবে গৃহকর্মী থেকে বাংলাদেশি মডেল প্রিয়া

যেভাবে গৃহকর্মী থেকে বাংলাদেশি মডেল প্রিয়া

গৃহকর্মী হিসেবে আবুধাবিতে গিয়েছিলেন বাংলাদেশি তরুণী প্রিয়া আক্তার। কিন্তু ভাগ্যের পরিক্রমায় তিনি এখন মডেল।

বাংলাদেশে এক অগ্নিকাণ্ডে পুড়ে যায় প্রিয়ার বাড়ি। আগুনে পুড়ে কোনোমতে প্রাণে বেঁচে ফিরে তার মেয়ে। প্রায় এক বছর ধরে মেয়ের চিকিৎসা করাতে গিয়ে তাকে বিপুল পরিমাণ অর্থ ঋণ হিসেবে নিতে হয়েছে। সেই অর্থ পরিশোধের জন্য গৃহকর্মীর ভিসায় আবুধাবিতে যান তিনি।

প্রিয়া বলেন, গৃহকর্মী হিসেবে আসা এক বান্ধবীর সামনে একদিন নেচেছিলেন প্রিয়া। ওই বান্ধবী প্রিয়ার নাচের এই দৃশ্য তার স্মার্টফোনে ধারণ করেন। পরে ওই গৃহকর্মী তিনি যেখানে কাজ করতেন সেই বাড়ির গৃহকর্ত্রীকে দেখান।

প্রিয়ার নাচ দেখে মুগ্ধ হন ওই গৃহকর্ত্রী। পরে ভিডিওটি তার বন্ধু জনিয়া ম্যাথিউয়ের কাছে পাঠান। ম্যাথিউ স্টাইল ডিভা নামে একটি ফেসবুক গ্রুপ পরিচালনা করেন, যার সদস্য সংখ্যা প্রায় ১২ হাজার। প্রিয়ার নাচ পছন্দ হওয়ায় তিনি তাকে তার দলে যোগ দিতে বলেন। আর প্রিয়াও তার ডাকে সাড়া দেয়।

উল্লেখ্য, তিনি গত পাঁচ বছর ধরে আবুধাবিতে ডানডিয়া নামে ভারতীয় একটি নৃত্য উৎসবের আয়োজন করে আসছেন। উৎসবে মেধাবি নারী নৃত্যশিল্পী ও গায়িকাদের অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা দেন ম্যাথিউ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status